একদিকে পুলিশের টহল অন্যদিকে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার একটি সড়কের দুই কিলোমিটার এলাকা সন্ধ্যা হলেই ডাকাতদের নিয়ন্ত্রণে চলে যায়। পুলিশের টহল থাকলেও সেখানে টাকা-পয়সাসহ বিভিন্ন মালামাল লুটের ঘটনা হরহামেশাই ঘটছে। ভুক্তভোগীরা জানালেও পুলিশ ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ রয়েছে।স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের রতনপুর বাসস্ট্যান্ড থেকে ছাতিয়াইন বাজার পর্যন্ত সড়কের দৈর্ঘ্য চার কিলোমিটার। কিন্তু সন্ধ্যা হলে সড়কের ২ নম্বর সেতু থেকে বিলের সেতু পর্যন্ত দুই মিটার এলাকায় ডাকাতদের আনাগোনা বেড়ে যায়। সংঘবদ্ধ ডাকাতের দল সড়কের নিয়ন্ত্রণ নিয়ে যাত্রীদের টাকা-পয়সা, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে। তাই এলকিলোাকার লোকজনকে প্রতিদিন নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে সড়কটি পাড়ি দিতে হয়।সড়কের ওই এলাকায় সর্বশেষ ডাকাতির ঘটনা ঘটে গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে। এদিন ওই এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশা আটকে মালামাল লুট করে ডাকাতেরা। এর আগে গত মঙ্গলবার রাতে ওই এলাকায় ডাকাতের কবলে পড়েন এই প্রতিবেদকও।টেম্পোচালকেরা অভিযোগ করে বলেন, সড়কটির একদিকে পুলিশের টহল চলে; অন্যদিকে ডাকাতির ঘটনা ঘটে। বিষয়টি তাঁদের কাছে রহস্যজনক বলে মনে হয়।নাম প্রকাশে অনিচ্ছুক একজন টেম্পোচালক অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘পর পর তিন রাতে (মঙ্গলবার, বুধবার ও বৃহস্পতিবার) ডাকাতি হয়েছে। ডাকাতেরা যাত্রীবাহী যানবাহন আটকে লোকজনের কাছ থেকে টাকা-পয়সা, মুঠোফোন ও বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। ডাকাতির ঘটনা টহলরত পুলিশকে জানালে তারা উল্টো আমারদের দোষারোপ করে।’ জুয়েল মিয়া নামের একজন অটোরিকশাচালক বলেন, গত বুধবার ডাকাতেরা ওই সড়কে প্রথমে একটি যাত্রীবাহী টেম্পো আটকে অর্থ ও মালামাল লুট করে। এর কিছুক্ষণ পর একটি অটোরিকশা আটকে ডাকাতি করে। ডাকাতির এ দুটি ঘটনার সময় ঘটনাস্থল থেকে মাত্র এক কিলোমিটার দূরে ছিল মাধবপুর থানার পুলিশের টহল দল।নাম প্রকাশে অনিচ্ছুক মাধবপুর থানার একজন পুলিশ কর্মকর্তা সড়কটিতে ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ার কথা স্বীকার করেন। তিনি প্রথম আলোকে জানান, চিহ্নিত কয়েকজন ডাকাত কারাগার থেকে ছাড়া পেয়েই ওই সড়কে ডাকাতি শুরু করেছে। এদের ধরতে পুলিশ সাদা পোশাকে তৎপর রয়েছে।জানতে চাইলে মাধবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, ‘ঘন কুয়াশার কারণে দুই হাত সামনের বস্তুও দেখা যায় না। এই অবস্থায় পুলিশ সেখানে টহল দিচ্ছে। আমি গত বৃহস্পতিবার যাত্রীবাহী গাড়ি প্রটোকল দিয়ে বাজারে পৌঁছে দিয়ে এসেছি। এর মধ্যেই একটি গাড়ি ডাকাতদের কবলে পড়ে।’