একনজরে
শিবগঞ্জে হত্যাবগুড়ার শিবগঞ্জ উপজেলার মোড়াইল পালপাড়া গ্রামে গতকাল মঙ্গলবার কোদাল দিয়ে আঘাত করে রংলাল পাল (৫০) নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ অমল পাল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সকালে ওই গ্রামের একটি খেতের মাটি কাটা নিয়ে ওই দুই ব্যক্তির মধ্যে বাগিবতণ্ডা হয়। এরপর রংলাল পাল যখন বাড়ি ফিরছিলেন, তখন অমল পাল তাঁর মাথায় কোদাল দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই রংলালের মৃত্যু হয়। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিসাইকেল শোভাযাত্রাসরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে সৎ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রত্যয় নিয়ে গতকাল মঙ্গলবার নীলফামারী শহরে একটি সাইকেল শোভাযাত্রা বের করা হয়। সকালে শহরের উন্মুক্ত মঞ্চে শোভাযাত্রার উদ্বোধন করেন সচেতন নাগরিক কমিটির (সনাক) নীলফামারী শাখার সভাপতি অধ্যাপক নরেশ চন্দ্র রায়। সনাক ও টিআইবির তত্ত্বাবধানে ইয়েস গ্রুপের সদস্যরা ওই শোভাযাত্রায় অংশ নেয়। নীলফামারী প্রতিনিধি