একনজরে
কারাদণ্ডমাদক কেনাবেচার সময় সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির একটি দল গত বুধবার বিকেলে বগুড়ার সান্তাহার পৌর শহরের ইয়ার্ড কলোনিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আমেনা বেগম (৪০) ও বুলি বানুকে (৩৮) গ্রেপ্তার করেছে। ওই দিনই সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আদালতের বিচারক আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর এই রায় দেন। গ্রেপ্তার হওয়া দুজনকে গতকালই আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিদুই আরোহী নিহতচুয়াডাঙ্গা-যশোর মহাসড়কে সদর উপজেলার কেদারগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গত বুধবার বিকেলের ওই দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই এবং অপরজন সদর হাসপাতালে মারা যান। নিহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গা শহরের হকপাড়ার জাহাঙ্গীর আলম (৩০) ও আলমডাঙ্গা উপজেলার এলাহীনগর গ্রামের আরিফুল ইসলাম (২০)। চুয়াডাঙ্গা প্রতিনিধি।