একনজরে
মাদক ব্যবসায়ীর দণ্ডপাবনার চাটমোহরে ভ্রাম্যমাণ আদালত বৃহস্পতিবার জহুরুল ইসলাম (৩৬) নামের একজন মাদক ব্যবসায়ীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। তিনি উপজেলার হরিপুর ইউনিয়নের ধড়ইল গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পুলিশ ওই গ্রামে অভিযান চালিয়ে জহুরুলকে ১০ পুরিয়া গাঁজাসহ গ্রেপ্তার করে। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারিক হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম তাঁকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। চাটমোহর (পাবনা) প্রতিনিধিস্বর্ণালংকার লুটপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা বাজারের পাশের ইউনুস আলী হাওলাদারের বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। ছয়জন ডাকাত রাত দুইটার দিকে জানালা ভেঙে ওই বাড়িতে ঢোকে। পরে তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৬০ হাজার টাকা ও ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। সাপলেজা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য খলিলুর রহমান ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি