একনজরে
পরামর্শ সভা২০১৫-পরবর্তী উন্নয়ন লক্ষ্যমাত্রা ও টেকসই উন্নয়নবিষয়ক এক বিভাগীয় পরামর্শ সভা গতকাল শনিবার সকাল ১০টায় খুলনার অ্যাওসেড সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। টেকসই উন্নয়নের জন্য নাগরিক ফোরাম আয়োজিত ও জাফর ইমামের সভাপতিত্বে সভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত প্রশমন ও দুর্যোগ-ঝুঁকি মোকাবিলার উদ্যোগ না নিলে কোনো উন্নয়নই টেকসই হবে না। এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ অধিদপ্তরের খুলনা বিভাগীয় পরিচালক তরুণ কান্তি শিকদার। খুলনা প্রতিনিধিআটক ২ কুড়িগ্রামের উলিপুরে দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। শুক্রবার রাত ১১টায় উলিপুর উপজেলার হাতিয়া ভবেশ গ্রামের নুরুল আমিন মাস্টার মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে গাজীর ডোবা ব্রিজের কাছে ছিনতাইয়ের শিকার হন। ছিনতাইকারী তাঁকে মারধর করে মোটরসাইকেল ও ১৩ হাজার টাকা ছিনিয়ে নেয়। চিৎকারে এলাকার লোকজন এসে ছিনতাইকারী দলু মিয়া ও আবদুল মতিনকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোটরসাইকেল উদ্ধার করে। উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিলাশ উদ্ধারগাজীপুর সদর উপজেলায় গতকাল শনিবার নর্দমা থেকে অজ্ঞাতপরিচয় এক তরুণীর (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) মুফতি মাহমুদ বলেন, ওই তরুণীর পরনে জলপাই রঙের কামিজ এবং লাল রঙের সালোয়ার ও ওড়না ছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল থানায় একটি মামলা করেছে। গাজীপুর প্রতিনিধি