একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক সমিতির নির্বাচন রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী সংসদের নির্বাচন ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সমিতির এক হাজার ২০০ শিক্ষক ভোট দেবেন।নির্বাচন কমিশনার অধ্যাপক রুহুল আমিন জানান, ২৪ ফেব্রুয়ারি সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত জুবেরী ভবনে ভোট গ্রহণ করা হবে। গতকাল সোমবার মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল। আজ মঙ্গলবার সন্ধ্যায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। সুষ্ঠু নির্বাচন করার জন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংবাদদাতাকমিটি গঠনঢাকায় কর্মরত ঝিনাইদহের মহেশপুর উপজেলার স্থায়ী বাসিন্দা সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত মহেশপুর অফিসার্স ফোরামের ১৭ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার ঢাকায় অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক মো. আবদুল আজিজ সভাপতি ও একই কার্যালয়ের কর্মকর্তা (উপসচিব) মো. আবুল বাসার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সভায় বেশ কিছু কার্যক্রমের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়। সভায় প্রায় ৫০ জন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।