একনজরে
কর্মসূচি উদ্বোধননওগঁা একুশে উদ&যাপন পরিষদ আয়োজিত চার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত সোমবার সন্ধ্যায় নওগঁা সরকারি কে ডি উচ্চবিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বেলুন উড়িয়ে ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে এর উদ্বোধন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদষ্টো এবং আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একুশ উদ&যাপন পরিষদ নওগঁা জেলা কমিটির আহ্বায়ক ডি এম আবদুল বারী। এ ছাড়া একুশ উদ&যাপন পরিষদের সদস্যসচিব এম এম রাসেল, আতাউল হক সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি পানীয় ধ্বংসচঁাদপুরে দুই হাজার ৪৭৪টি শক্তিবর্ধক পানীয় ধ্বংস করা হয়েছে। গতকাল মঙ্গলবার শহরের ওয়ার্লেছ বাজার এলাকায় এগুলো ধ্বংস করা হয়। এ সময় জ্যেষ্ঠ নির্বাহী হাকিম মো. সফিউল আজম, পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মো. মামুন উপস্থিত ছিলেন। ২০১১ সালের ২৯ অক্টোবরে বাবুরহাট বিসিক শিল্পনগরের হর্স ফিলিংস কারখানায় অভিযান চালিয়ে এগুলো আটক করা হয়। এ বছরের ২২ জানুয়ারি আদালত সেগুলো ধ্বংস করার আদেশ দেন। চঁাদপুর প্রতিনিধি