একনজরে
ট্রেনে কাটা পড়েসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় গতকাল বুধবার ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। সকাল আটটার দিকে কামারখন্দের চালা শাহবাজপুর এলাকায় ঈশ্বরদী থেকে জয়দেবপুরগামী মেইল ট্রেনের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। এ ঘটনায় সিরাজগঞ্জ জিআরপি থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুঝিনাইদহ শহরের আরাপপুরে গতকাল বুধবার বাসায় বৈদ্যুতিক লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনিরুল ইসলাম (২৫) নামের এক কারিগর মারা গেছেন। তিনি পৌর এলাকার মৃত রওশন আলীর ছেলে। বেলা দেড়টার দিকে আরাপপুরের একটি বাড়িতে বৈদ্যুতিক লাইন মেরামতের সময় তারে জড়িয়ে যান মনিরুল। সঙ্গে সঙ্গে ঝাঁকুনি খেয়ে তৃতীয় তলা থেকে ছিটকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ