একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজি সমাবেশপবিত্র হজের পটভূমি ও গুরুত্ব তুলে ধরে গতকাল শনিবার সকাল নয়টায় হাজী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার টাউন জামে মসজিদে দ্বিতীয় হাজি সমাবেশ হয়েছে। ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল মালেকের সভাপতিত্বে সমাবেশের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক। সমাবেশে বক্তব্য দেন সাংসদ নজরুল ইসলাম, খুলনার বিভাগীয় কমিশনার আবদুল জলিল ও বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশনের চেয়ারপারসন লিয়াকত আলী, শেখ সাহেব আলী, শরীফ ফজলুর রহমান, মাওলানা আবুল হোসেন, মাওলানা আজিজুর রহমান সিদ্দিকী ও মাওলানা মোহাম্মদ সালেহ।  খুলনা প্রতিনিধিমৃত্যুবার্ষিকী পালনসাংবাদিক রশিদ খোকনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার সকাল ১০টায় খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আলোচনা সভা হয়েছে। ইউনিয়নের সভাপতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে খুলনা প্রেসক্লাবে ওই সভায় বক্তব্য দেন খুলনা প্রেসক্লাবের সভাপতি মকবুল হোসেন, সাধারণ সম্পাদক জাকির হোসেন। এ ছাড়া বক্তব্য দেন শেখ আবু হাসান, সাহেব আলী, এস এম জাহিদ হোসেন, সুবির রায়, ফারুক আহমেদ ও মাহবুব আলম। এর আগে নিহত সাংবাদিকদের স্মরণে ক্লাব চত্বরের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।  খুলনা প্রতিনিধিমঠবাড়িয়ায় অগ্নিকাণ্ডপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের খেতাছিঁড়া গ্রামের তিনটি বসতঘর আগুনে ভস্মীভূত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আবু সালেহ জানান, দুপুর সাড়ে ১২টার দিকে গ্রামের কৃষক আবদুল কাছেমের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন ছড়িয়ে পড়লে পাশের আলতাফ হোসেন ও সুলতান হোসেনের বসতঘরও ছাই হয়ে যায়।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিনির্মাণকাজ উদ্বোধন নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগরে আত্রাই নদীর ওপর সেতুর নির্মাণকাজ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে স্থানীয় সাংসদ আবদুল কুদ্দুস ওই কাজের উদ্বোধন করেন। ৯০ মিটার প্রস্থ ও চার মিটার প্রস্থের সেতুটি নির্মাণে ব্যয় হবে তিন কোটি ৪৮ লাখ টাকা। আগামী ১৪ মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। একই দিনে ইউনিয়নের বিয়াঘাট-সাবগাড়ী হাট, রাবারড্যাম-হরদমা এবং বিয়াঘাট-খুবজীপুর পাকা সড়ক নির্মাণকাজেরও উদ্বোধন করেন সাংসদ। সড়ক তিনটি নির্মাণে ব্যয় হবে এক কোটি ৯৪ লাখ টাকা।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি মতবিনিময় সভা সিরাজগঞ্জে ইমাম, আলেম ও ধর্মীয় শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে জেলা ও পুলিশ প্রশাসন। গতকাল শনিবার দুপুরে শহীদ এম মনসুর আলী মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। বক্তব্য দেন পুলিশ সুপার হুমায়ন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোখলেসুর রহমান, সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব রেজাউল করিম, আমজাদ হোসেন প্রমুখ। সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল মান্নান। সভায় জেলার বিভিন্ন উপজেলা থেকে প্রায় ৬০০ ইমাম, আলেম ও ধর্মীয় শিক্ষক অংশ নেন।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জকবিতা উৎসব পাবনার বেড়া উপজেলায় শুক্রবার সন্ধ্যায় কবিতা উৎসব হয়েছে। বেড়া পৌর পাবলিক লাইব্রেরির সেমিনারকক্ষে বেড়া ও সাঁথিয়ার বেশ কয়েকজন কবিসহ শিক্ষক-শিক্ষার্থী এবং সুধীজন এতে অংশ নেন। বেড়া বিতর্ক চর্চাকেন্দ্র উৎসবের আয়োজন করেছে। উৎসবের উদ্বোধন করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফতেখার উদ্দিন। এতে স্বরচিত কবিতা পাঠ করেন আবদুদ দাইন, আশরাফ পিন্টু, ইকবাল হোসেন, খ ম আসাদসহ কয়েকজন কবি।  বেড়া (পাবনা) প্রতিনিধিযুবলীগের কমিটি১০ বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল কবির ৪৭ সদস্যের ওই কমিটি অনুমোদন করেন। কমিটিতে কামাল উদ্দিনকে আহ্বায়ক এবং আবুল হোসেন, সাইফুল ইসলাম, বিভাষ দে, হামিদুর রহমান চৌধুরী, দেলোয়ার হোসাঈন, নজরুল ইসলাম, ফজরুল ইসলাম, মাহবুবুর রহমান ও সালেহ আহমদকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। ২০০৩ সালে সম্মেলনের মাধ্যমে উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়। এর কিছুদিনের মধ্যেই কেন্দ্রীয় যুবলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করে।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিগাঁজাসহ গ্রেপ্তারব্রাহ্মণবাড়িয়ার কসবায় সৈয়দাবাদ-কোল্লাপাথর সড়কের হাসপাতাল মোড় থেকে গতকাল শনিবার সকালে গোয়েন্দা পুলিশ দুটি প্রাইভেট কার ও ৩০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় গোয়েন্দা পুলিশের এসআই কামরুল হাছান বাদী হয়ে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের গতকাল দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া তিন ব্যক্তি হলেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ হিরাজিন আবাসিক এলাকার শাহ আলম (৩৫), আড়াইহাজারের মারুয়াদি গ্রামের শাহজালাল (৩২) ও কুমিল্লার দেবীদ্বারের ভল্লবপুর গ্রামের আবুল কালাম (৪৫)।  কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিলাশ উদ্ধারব্রাহ্মণবাড়িয়া শহরের কালাইশ্রীপাড়া কারখানা ঘাট এলাকায় তিতাস নদী থেকে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত প্রশান্ত সরকার (১৫) শহরের পূর্ব পাইকপাড়া এলাকার ভজন সরকারের ছেলে। গতকাল শনিবার সকাল নয়টার দিকে সদর থানার পুলিশ তার লাশ উদ্ধার করে। নিহতের বড় ভাই নিখিল সরকার জানান, তিন দিন আগে নিখোঁজ হয় প্রশান্ত।  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি