একনজরে
অস্ত্রসহ গ্রেপ্তার ২রাজবাড়ীর কালুখালী উপজেলায় দুটি আগ্নেয়াস্ত্র, গুলি, ককটেলসহ একজন এবং পাংশা উপজেলায় একটি চাপাতি ও একটি চায়নিজ কুড়ালসহ অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমান জানান, গত শনিবার দিবাগত রাত একটার দিকে বোয়ালিয়া ইউনিয়নের চরনারায়ণপুর গ্রামের নান্নু মুন্সীকে (৪০) তাঁর বাড়ি থেকে একটি পিস্তল, একটি দেশীয় বন্দুক, একটি গুলি ও তিনটি ককটেলসহ গ্রেপ্তার করা হয়। পাংশা থানা সূত্রে জানা গেছে, ওই দিন রাত নয়টার দিকে উপজেলার সত্যজিৎপুর শ্মশানঘাট মেলা থেকে একটি চায়নিজ কুড়াল ও একটি চাপাতিসহ মো. আলী খান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। রাজবাড়ী প্রতিনিধি। কমিটি গঠনরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা যুবলীগের কমিটি গঠন করা হয়েছে। এতে মো. ইউনুছ আলী মোল্লাকে সভাপতি এবং মো. নজরুল ইসলাম মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এ ছাড়া মো. শফিকুল ইসলাম সহসভাপতি ও মো. রফিকুল ইসলামকে যুগ্ম সম্পাদক করা হয়েছে। গতকাল রোববার জেলা কমিটির নেতারা এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত, আট বছর পর গত ১১ জানুয়ারি কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে গোয়ালন্দ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সভাপতি-সম্পাদক নির্বাচন নিয়ে কোনো মীমাংসা না হওয়ায় সম্মেলন সম্পন্ন না করেই কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা ফিরে যান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅর্থদণ্ডচাঁদপুর সদর উপজেলার রাজরাশ্বের ইউনিয়নের লগ্গিমারা চর এলাকায় নেছার উদ্দিন (২৮) ও মনির খান (৪০) নামের দুই বাল্কহেড মালিককে ২৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার শহরের চৌধুরীঘাট এলাকায় কোস্টগার্ডের অস্থায়ী কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ নূর তুষার এ জরিমানা করেন। চাঁদপুর কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. বদরুদ্দোজা জানান, ওই দুজনকে অবৈধভাবে মাটি কাটার দায়ে ওই জরিমানা করা হয়। চাঁদপুর প্রতিনিধিলাশ উদ্ধারমৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল রোববার সুশীল বিশ্বাস (৪২) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার দাসেরবাজার ইউনিয়নের ধর্মদেহী গ্রামের বাসিন্দা। গত শনিবার সন্ধ্যায় স্থানীয় একটি বাজারে যাওয়ার উদ্দেশে সুশীল বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। গতকাল সকাল ১০টার দিকে সুশীলের বাড়ির পাশের মাঠে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। মৌলভীবাজার প্রতিনিধিট্রান্সফরমার চুরিসিলেটের ফেঞ্চুগঞ্জের মানিককোনা গ্রাম থেকে গত শনিবার দিবাগত রাতে দুটি ট্রান্সফরমার চুরি হয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর আওতাধীন মানিককোনা গ্রামের মাঝপাড়া ও পূর্বপাড়ার যথাক্রমে ১০ ও ১৫ কেভি ক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার দুটি চুরি হয়। পল্লী বিদ্যুৎ ফেঞ্চুগঞ্জ কার্যালয়ের প্রকৌশলী বশির উদ্দিন খান চুরির সত্যতা নিশ্চিত করে জানান, ট্রান্সফরমার চুরির ঘটনায় থানায় মামলা হবে। ফেঞ্চুগঞ্জ (সিলেট) প্রতিনিধি