একনজরে
যুব শিক্ষার্থী উৎসব‘বন্ধ করি যৌন হয়রানি, মুক্ত হোক পথের বাধা’ স্লোগানকে প্রতিপাদ্য করে পটুয়াখালীর বাউফলে দুই দিনব্যাপী যুব শিক্ষার্থী উৎসব গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। উপজেলার ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ মাঠে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মশিউর রহমান তালুকদার এই উৎসবের উদ্বোধন করেন। বেসরকারি উন্নয়ন সংস্থা পটুয়াখালী ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (পিডিও) এ আয়োজন করে। এ উপলক্ষে অভিভাবক সমাবেশ, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিমহানামযজ্ঞানুষ্ঠাননড়াইলের মাউলি ইউনিয়নের মহাজন ঘশিবাড়িয়া শ্রীশ্রীহরিসভা মন্দির প্রাঙ্গণে ৩২ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। ৩ মার্চ এই অনুষ্ঠান শুরু হয়। যজ্ঞানুষ্ঠানে ঢাকা, বরিশাল, মাগুরা ও সাতক্ষীরার কীর্ত্তনিয়া দল নামসুধা পরিবেশন করেন। গত বুধবার সন্ধ্যায় জেলা প্রশাসক জহুরুল হক পরিবারসহ নামযজ্ঞ অনুষ্ঠান উপভোগ করেন। নড়াইল প্রতিনিধি