একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হোটেলে মরদেহসমুদ্রসৈকত পটুয়াখালীর কুয়াকাটার আবাসিক হোটেল সী-কুইন থেকে গত রোববার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, রাখাইন মহিলা মার্কেটের বিপরীতে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধের বাইরে ওই হোটেলের দ্বিতীয় তলার ১০৮ নম্বর কক্ষ ভেঙে লাশটি উদ্ধার করা হয়। ওই সময় লাশটি ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিল। হোটেলের রেজিস্টার খাতায় তাঁর নাম উত্তম কুমার, বাবা অসীম কুমার, ঠিকানা যশোর সদর লেখা রয়েছে।  কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধিপ্রতারণার অভিযোগে...বগুড়ার শেরপুরে স্বর্ণের মূর্তি বিক্রির নামে প্রতারণা করার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। গত রোববার বিকেলে উপজেলার খামারকান্দি বাজার থেকে পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। তারা হলেন, খামারকান্দি গ্রামের পরেশ চন্দ্র ও শিবপুর গ্রামের আবদুল কুদ্দুস। পুলিশ জানায়, ওই দুই ব্যক্তি স্বর্ণের মূর্তি বিক্রির কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাঁদের কাছ থেকে সোনালি রঙের একটি পিতলের মূর্তি উদ্ধার করা হয়েছে।  শেরপুর (বগুড়া) প্রতিনিধি