একনজরে
একজনের কারাদণ্ডমাদক ব্যবসা করার অপরাধে পটুয়াখালীর বাউফল উপজেলার গোলাবাড়ী এলাকার মো. মনিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ বি এম সাদিকুর রহমান গত বৃহস্পতিবার রাতে তাঁকে এ দণ্ড দেন। ওই দিন সন্ধ্যায় ইয়াবার চারটি বড়িসহ পুলিশ তাঁকে আটক করে। তাঁকে গতকাল শুক্রবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধিমেলা শুরুচলনবিলের জীববৈচিত্র্য রক্ষা এবং খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কৃষি খাতে সামগ্রিক সংস্কারের দাবিতে নাটোরের বড়াইগ্রামে তিন দিনব্যাপী গ্রামীণ জীবনযাত্রা মেলা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে বড়াইগ্রাম পাইলট উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম ওই মেলার উদ্বোধন করেন। বেসরকারি সংস্থা বড়াইগ্রাম উন্নয়ন সোসাইটি (বিইউএস) এ মেলার আয়োজন করে। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি