একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছচাপায় নিহতপটুয়াখালীর গলাচিপা উপজেলার পাতাবুনিয়া গ্রামে গতকাল রোববার দুপুরে গাছের নিচে চাপা পড়ে ইউসুফ খান (৩০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। জানা গেছে, ইউসুফ খান ও আরও তিনজন শ্রমিক একটি ঠেলাগাড়িতে গাছ বোঝাই করে তা চিরাই করানোর জন্য পাতাবুনিয়া ধলু ফকিরের বাজারে করাতকলে নিয়ে যাচ্ছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে বাজারের কাছে পৌঁছালে গাছসহ ঠেলাগাড়িটি উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ইউসুফ খান গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান।  গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি