একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নবীনবরণরাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহমঞ্চদ মিজানউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য চৌধুরী সারওয়ার জাহান। বক্তব্য দেন ছাত্র উপদেষ্টা ছাদেকুল আরেফিন, বিজ্ঞান অনুষদের অধিকর্তা আনোয়ারুল ইসলাম প্রমুখ।  রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিবিএনপির প্রার্থীবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে খন্দকার আবদুল জলিলের নাম ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল মোমিন তালুকদার। গতকাল শনিবার বিএনপির থানা কার্যালয়ে সাংবাদিকদের উপস্থিতিতে দলীয় নেতা-কর্মীদের সামনে তিনি এ ঘোষণা দেন।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিপুলিশ পরিচয়ে...সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর এলাকার শ্যামলীপাড়ায় ব্যবসায়ী ভজন কুমার চৌধুরীর বাড়িতে গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ৫০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ৫০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন ডাকাত নিজেদের গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি করে।  সিরাজগঞ্জ অফিসক্লাস শুরুইসলামী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে। ২৩ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত ২০১২-১৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি কার্যক্রম শুরু হয় ১০ মার্চ। ২ এপ্রিল ক্লাস শুরুর কথা থাকলেও রাজনৈতিক সহিংসতা ও ৩১ মার্চ ছাত্রলীগ-শিবিরের সংঘর্ষের ঘটনায় তা পিছিয়ে যায়। গতকাল শনিবার আটটি বিভাগে ক্লাস শুরু হয়েছে। আজ রোববার থেকে বাকিগুলোর শুরু হওয়ার কথা রয়েছে।  ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধিপ্রতিযোগিতাগোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বনগ্রামের কালীগঙ্গা বৈশাখী মেলা প্রাঙ্গণে বার্ষিক ঘুড়ি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন জেলা থেকে ঢ্যাপর, বিমান, চিল, সাপ, বান্ডিল, পরিসহ নানা নাম ও রঙের ৬৪টি ঘুড়ি প্রতিযোগিতায় অংশ নেয়। বিমান ঘুড়িতে প্রথম হয় খুলনার লিটন বিশ্বাসের ঘুড়ি, দ্বিতীয় হয় মুকসুদপুরের ভাটরা গ্রামের হূদয় মণ্ডলের ঘুড়ি, তৃতীয় হয় জিরাতলী গ্রামের মনরঞ্জনের ঘুড়ি।  গোপালগঞ্জ প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুফরিদপুরে পানিতে ডুবে মারা গেছে দুই বছর বয়সী রাতুল মুন্সী। সে ফরিদপুরের ভাঙ্গা পৌর এলাকার চণ্ডীদাসদী গ্রামের লাবলু মুন্সীর ছেলে। লাবলু মুন্সী জানান, গত শুক্রবার দুপুরের পর থেকে রাতুলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। বিকেলে বাড়ির পুকুরের ঘাটে তার মৃতদেহ ভেসে ওঠে।  ফরিদপুর অফিসঅটোরিকশা ছিনতাইটাঙ্গাইলের মির্জাপুরে চালককে অচেতন করে একটি সিএনজিচালিত অটোরিকশা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পোস্টকামুরী চড়পাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালক রানা মিয়াকে (২৫) মির্জাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। থানার এসআই মো. নাসির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি২১ দফা দাবিমৌলভীবাজারের শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের শ্রমিকেরা গতকাল শনিবার ২১ দফা দাবিতে সমাবেশ করেছেন। দাবি আদায়ে আলোচনা শুরু না হলে ১ মের মহাসমাবেশ থেকে আন্দোলনের কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে সমাবেশ থেকে জানানো হয়েছে। চাকরি ও শিক্ষা কোটা সংরক্ষণ, মজুরি বৃদ্ধিসহ ২১ দফার ভিত্তিতে চুক্তি সম্পাদনের দাবিতে মাখন-রামভজন কৈরি-সমর্থিত চা-শ্রমিক ইউনিয়ন এ সমাবেশ করে।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিহাতাহাতিসুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলনে ছাত্রলীগের দুই নেতার মধ্যে হাতাহাতির ঘটনায় দুই পক্ষে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। গতকাল শনিবার সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছাত্রলীগের দুই নেতার মধ্যে এ ঘটনা ঘটে। পরে উপজেলা ছাত্রলীগের নেতাদের হস্তক্ষেপে সন্মেলন হলেও কমিটি হয়নি।  জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিশিবির কর্মী আটকচান্দগাঁও থানার পুলিশ চট্টগ্রাম নগরের খাজা রোড এলাকায় পোস্টার সাঁটার সময় গতকাল শনিবার সকালে শিবিরের এক কর্মীকে আটক করেছে। তাঁর কাছ থেকে জব্দ করা মুঠোফোনে বিভিন্ন জায়গায় নাশকতা সৃষ্টি-সংক্রান্ত তথ্য রয়েছে বলে পুলিশ জানিয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. মোরশেদ (২৫)। তিনি হাজী মুহম্মদ মুহসীন কলেজ থেকে স্নাতকোত্তর করেছেন। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল বণিক জানান, মোরশেদের মুঠোফোনে ঝটিকা মিছিল করা ও টায়ার জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি ইত্যাদির তথ্য রয়েছে। বিভিন্ন নেতার নামে খুদে বার্তা রয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রামদুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের রায়পুর-ফরিদগঞ্জ সড়কের সিংহের পুলে গতকাল শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় আল আমিন (২৬) নামের এক ট্রলিচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তিনি চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরবড়ালি গ্রামের মো. মাসুদের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদগঞ্জ থেকে নোয়াখালীগামী আনন্দ পরিবহনের দ্রুতগতির একটি বাস (নোয়াখালী-জ-০৫-০০৪২) সড়কের ওই স্থানে পেছন থেকে ট্রলিকে ধাক্কা দেয়। এতে ট্রলিটি উল্টে সড়কের পাশের গাছের সঙ্গে চাপা পড়ে। রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরী জানান, দুর্ঘটনার শিকার ট্রলি ও বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে।  রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি৩৪ প্রকল্প চূড়ান্তজাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়কবাতি স্থাপন, রাস্তা নির্মাণ, নিষ্কাশনব্যবস্থার উন্নয়নসহ আটটি খাতে ৩৪টি প্রকল্প চূড়ান্ত করেছে। আগামী পাঁচ বছরের জন্য এসব প্রকল্পের ব্যয় ধরা হয়েছে এক হাজার ৭৮৭ কোটি টাকা। নগর ভবনে গতকাল শনিবার সকালে এক মতবিনিময় সভায় এসব কথা জানান জাইকার দক্ষিণ এশিয়াবিষয়ক জ্যেষ্ঠ কর্মকর্তা আইওয়ানো জুনোসুকি। সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জাইকার প্রকল্প পরিচালক মো. নুরুল্লাহ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিন উল্লাহ নূরী, সিটি করপোরেশনের কাউন্সিলর ও সুশীল সমাজের প্রতিনিধিরা।  নারায়ণগঞ্জ প্রতিনিধি