একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রার্থিতা প্রত্যাহারবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দুজন মেয়র প্রার্থী তাঁদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন। তাঁরা হলেন আবু হোসেন সরকার ও তাইফুর রহমান। মেয়র পদে এখন সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমান জানান।  দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি কার্যক্রম বন্ধজয়পুরহাট জেলা আইনজীবী সমিতির সদস্য মামুনুর রশিদের মৃত্যুতে জয়পুরহাটে ফুলকোর্ট রেফারেন্স পালিত হয়েছে। গতকাল রোববার জয়পুরহাট জেলা ও দায়রা জজ জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে জেলা জজের বিচারকক্ষে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠানে অন্য বিচারকেরা উপস্থিত ছিলেন। প্রয়াত মামুনুর রশিদের কর্মময় জীবনের ওপর আলোচনা করেন খাজা জহুরুল হক প্রমুখ।  জয়পুরহাট প্রতিনিধি।জুয়া বন্ধের দাবি বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এইচএসসি পরীক্ষার মধ্যে জুয়াখেলা শুরু হওয়ায় গতকাল রোববার দুপুরে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অবিলম্বে জুয়াখেলা বন্ধের জন্য লিখিত আবেদন জানিয়েছেন। উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পৃথক একটি অভিযোগ দিয়ে অবিলম্বে জুয়াখেলা বন্ধ করার জন্য বলা হয়েছে।  শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি।সম্মেলন পণ্ডদুই পক্ষের দ্বন্দ্বের কারণে পণ্ড হয়ে গেছে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন। গত শনিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে ইউনিয়নের হেলেঞ্চাহাটি-কঠুরাকান্দি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে। একটি অংশের নেতৃত্ব দিচ্ছেন বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকরাম হোসেন ও অপর অংশের নেতৃত্বে রয়েছেন সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মোহাম্মদ বেলায়েত হোসেন।  ফরিদপুর অফিস প্রতিরোধ দিবস পালনরাজবাড়ীর গোয়ালন্দে পালিত হলো প্রতিরোধ দিবস। দিবসটি উপলক্ষে গতকাল রোববার সকালে উজানচর বালিয়াডাঙ্গা গ্রামে শহীদদের স্মরণে নির্মিত নামফলকে উপজেলাবাসীর পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপজেলা চেয়ারম্যান হাসান ইমাম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছরোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া, স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা প্রমুখ। পরে বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিলাশ উদ্ধারবরগুনার তালতলী উপজেলার নিউপাড়ার একটি মাছের ঘের থেকে গত শনিবার সন্ধ্যায় আবু সাঈদ (১১) নামের এক শিশুর লাশ উদ্ধার করেছে তালতলী থানার পুলিশ। আবু সাঈদ নিউপাড়া গ্রামের মোসলেম সিকদারের ছেলে। স্থানীয় লোকজন জানান, গত বৃহস্পতিবার থেকে আবু সাঈদ নিখোঁজ ছিল।  আমতলী (বরগুনা) প্রতিনিধিছাত্রী উদ্ধারঅপহরণের সাত দিন পর গত শনিবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর থানার পুলিশ পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে উদ্ধার করেছে। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাড়ইপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। উপজেলার কুর্নী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওই ছাত্রী ১৪ এপ্রিল বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তার বাবা বহনতলী গ্রামের আবদুল আলীমসহ ছয়জনকে আসামি করে থানায় মামলা করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। তবে পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি।  মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি। একজনকে জরিমানা মাদক সেবনের দায়ে নেত্রকোনার কেন্দুয়ার পাথারিয়া গ্রামের মুখলেছুর রহমানকে গতকাল রোববার তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মুখলেছুর শনিবার বিকেলে এলাকায় মাদক সেবন করে মাতলামি করছিলেন। খবর পেয়ে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে আসে। পরে গতকাল ইউএনও মোহামঞ্চদ রেজাউল করিম আদালত বসিয়ে তাঁকে তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড দেন।  কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি।নেতার বাড়িতে আগুনব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী আবদুল মতিনের রাধানগরের বাড়িতে শনিবার রাতে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। এতে তাঁর একটি ঘরের পাঁচটি কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। পরে আখাউড়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। মতিন অভিযোগ করেন, পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী আগুন লাগিয়ে দিয়েছে।  আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।গ্রেপ্তারকক্সবাজারের মহেশখালী উপজেলায় গতকাল রোববার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে প্রতারণা মামলার পলাতক আসামি আশেক উল্লাহ ওরফে ফারুককে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। কালারমারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহামঞ্চদ শাহ নেওয়াজ বলেন, স্থানীয় কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শরিফ মাতব্বরের ছেলে আশেককে কালারমারছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে থানায় একটি প্রতারণার মামলা রয়েছে।  মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিনিহত ১সীতাকুণ্ড উপজেলার ছোটকুমিরা নিমতলা এলাকায় মিনিবাসের চাপায় পাটকলের এক শ্রমিক নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক এরশাদ উল্লাহ (৩০) কুমিরা ইউনিয়নের কাজীপাড়া গ্রামের সোনা মিয়ার ছেলে। তিনি স্থানীয় গুল আহম্মদ জুট মিলে কাজ করতেন। কুমিরা সড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মাহবুবুল আলম জানান, গুরুতর আহত অবস্থায় এরশাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দুপুর ১২টায় তিনি মারা যান।  সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতাপুলিশে সোপর্দনোয়াখালীর বেগমগঞ্জে অস্ত্রের মুখে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবি করার সময় তাজুল ইসলাম ওরফে মোহন (২০) নামের এক সন্ত্রাসীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন। গতকাল রোববার উপজেলার গোপালপুর ইউনিয়নের রেজ্জাকপুর ইট-পুকুরপাড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। তাজুল পাশের সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কেশবপুর গ্রামের বড় বাড়ির নুর আহমঞ্চদের ছেলে। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশি পাইপগান উদ্ধার করা হয়। বেগমগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রসহ তাঁকে গ্রেপ্তার করে।  নোয়াখালী অফিস।কাউন্সিলর গ্রেপ্তারঢাকার সাভার পৌরসভার কাউন্সিলর ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার বেলা ১১টার দিকে পৌরসভার জামসিং এলাকায় নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মিনহাজের বিরুদ্ধে যানবাহন পোড়ানো, ভাঙচুরসহ পাঁচটি মামলা রয়েছে বলে সাভার মডেল থানার পুলিশ জানিয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, মিনহাজকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  নিজস্ব প্রতিবেদক, সাভারনাট্যোৎসবজাহাঙ্গীরনগর থিয়েটারের দুই দিনব্যাপী নাট্যোৎসব গতকাল রোববার শেষ হয়েছে। গতকাল সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেলিম আল দীন মুক্তমঞ্চে মঞ্চস্থ হয় সেলিম আল দীন রচিত নাটক মুনতাসীর। মুক্তমঞ্চে শনিবার উৎসবের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) আফসার আহমদ। এরপর ওই দিন নারায়ণগঞ্জ থেকে আসা থিয়েটার সংগঠন ‘ঐকিক’ শোয়েব মুনিরের নির্দেশনায় পরিবেশন করে নাটক শিরদাঁড়া।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতাউত্ত্যক্ত করায় সাজাসাবেক স্ত্রীকে উত্ত্যক্ত করার দায়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলার ছাতিয়া গ্রামের মো. আলম (২৮) নামের এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মাহবুবুর রহমান ওই সাজা দেন। আলমকে কারাগারে পাঠানো হয়েছে।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি