একনজরে
ছাত্র নিহতনওগাঁর আত্রাই উপজেলার বলরামচক গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শাহীন আত্রাই গ্রামের আবদুল মালেকের ছেলে ও আত্রাই উপজেলার পাঁচুপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। এলাকাবাসী জানান, গতকাল দুপুরে সিলিং ফ্যান ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। পরে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নওগাঁ সংবাদদাতাসামনে থাকা নিয়েফেনীর ফুলগাজীতে গতকাল সোমবার বিকেলে বিএনপির হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে ছাত্রদল ও জাসাস নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পাঁচজন আহত হয়েছেন। মিছিল শুরুর আগেই ছাত্রদল ও জাসাসের মধ্যে কারা মিছিলের সামনে থাকবেন, তা নিয়ে বাগিবতণ্ডা শুরু হয়। একপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধলে উভয় পক্ষের পাঁচজন আহত হন। নিজস্ব প্রতিবেদক, ফেনীশিশুর মৃত্যুচট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় বড় ভাইয়ের পায়ের লাথির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার উপজেলার পাইন্দং গ্রামে এ ঘটনাটি ঘটে। নিহত শিশুটির নাম মো. এমরান হোসেন (১১), বাবা মো. ইউনুস। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, প্রতিদিনের মতো বড় ভাই মো. একরামুল হোসেন ছোট ভাই মো. এমরানকে পাশের মাঠ থেকে নিজেদের ঘরের গরুটি আনতে বলে। সে তাতে অপারগতা প্রকাশ করলে রাগে বড় ভাই তাকে পেছন থেকে পায়ে লাথি দেয়। ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধিছাত্র নিহতনওগাঁর আত্রাই উপজেলার বলরামচক গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহীন (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শাহীন আত্রাই গ্রামের আবদুল মালেকের ছেলে ও আত্রাই উপজেলার পাঁচুপুর উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল দুপুরে সিলিং ফ্যান ঠিক করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মাটিতে পড়ে যায়। নওগাঁ সংবাদদাতা