একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই পক্ষের সংঘর্ষফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঘোড়াদহ গ্রামে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামের একটি জমি নিয়ে মোতালেব সরদার ও আনা ব্যাপারীর মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে শতাধিক লোক নিয়ে আনা ব্যাপারী জমিটি দখল করতে যান। খবর পেয়ে মোতালেব সরদারের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে সমবেত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ফরিদপুর অফিসদুই তরুণের দণ্ডগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করার দায়ে হাকিম শরীফ ও মারুফ ঠাকুর নামের দুই তরুণকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ এই রায় দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ওই দুই তরুণ বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকালে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় ওই দুই তরুণ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযোগ পেয়ে তাঁদের গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিবজ্রপাতে ছাত্রের মৃত্যুনওগাঁর পোরশা উপজেলায় বজ্রপাতে শাহাবুদ্দিন (১৪) নামের এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁওয়ের রানিশংকৈলের কালীগাঁও গ্রামের রহমত আলীর ছেলে শাহাবুদ্দিন পোরশার দুয়ারপাল গ্রামের বেলাল মোল্লার বাড়িতে থেকে পড়াশোনা করত। গতকাল মঙ্গলবার সকালের খাবার খেতে মাদ্রাসা থেকে ওই বাড়িতে যাওয়ার উদ্দেশে বের হয় শাহাবুদ্দিন। পথে সে বজ্রপাতে মারা যায়। নওগাঁ সংবাদদাতা২০ শিক্ষার্থীকে বৃত্তিজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় ২০ জন শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হয়েছে। গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে ওই বৃত্তি দেওয়া হয়। এক বছরের জন্য প্রথম থেকে পঞ্চম শ্রেণীর ১১ জন শিক্ষার্থীকে দুই হাজার ৪০০ টাকা করে, ষষ্ঠ থেকে ১০ম শ্রেণীর ছয়জনকে ছয় হাজার টাকা করে, একাদশ-দ্বাদশ শ্রেণীর দুজনকে নয় হাজার ৬০০ টাকা করে এবং গ্র্যাজুয়েট পর্যায়ে একজনকে ১৮ হাজার টাকা বৃত্তি দেওয়া হয়। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিশোভাযাত্রা১৯৭১ সালের ২৩ এপ্রিল ঠাকুরগাঁও সদর উপজেলার জাঠিভাঙ্গা এলাকার গণহত্যায় নিহত ১০ গ্রামের তিন শতাধিক শহীদজায়া ও তাঁদের সন্তানেরা গতকাল শোক শোভাযাত্রা করেছেন। শোভাযাত্রা শেষে সদর উপজেলার জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাবেশ হয়।  ঠাকুরগাঁও প্রতিনিধিদুই পক্ষের সংঘর্ষফরিদপুর সদর উপজেলার কৈজুরি ইউনিয়নের ঘোড়াদহ গ্রামে গতকাল মঙ্গলবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তিনটি ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওই গ্রামের একটি জমি নিয়ে মোতালেব সরদার ও আনা ব্যাপারীর মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকালে শতাধিক লোক নিয়ে আনা ব্যাপারী জমিটি দখল করতে যান। খবর পেয়ে মোতালেব সরদারের লোকজনও দেশীয় অস্ত্র নিয়ে সেখানে সমবেত হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  ফরিদপুর অফিসদুই তরুণের দণ্ডগোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও লাঞ্ছিত করার দায়ে হাকিম শরীফ ও মারুফ ঠাকুর নামের দুই তরুণকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল লতিফ এই রায় দেন। কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, রামদিয়া শ্রীকৃষ্ণ শশী কমল বিদ্যাপীঠের ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ওই দুই তরুণ বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল সকালে ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় ওই দুই তরুণ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অভিযোগ পেয়ে তাঁদের গ্রেপ্তারের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। গোপালগঞ্জ প্রতিনিধিআগুনচট্টগ্রাম নগরের কাটগড় এলাকায় আগুনে একটি প্লাস্টিক কারখানার আংশিক পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার দুপুরে এলিয়ন অ্যান্ড সুমাইয়া প্লাস্টিক নামের কারখানায় এই আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল বেলা পৌনে দুইটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি কাজ করে। বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে কারখানার কাঁচামাল, তৈরি পণ্য ও আসবাব পুড়ে গেছে। এতে চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম যুবকের মৃত্যুচট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানাধীন মিমি সুপার মার্কেট-সংলগ্ন হিলভিউ আবাসিক এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাতে গভীর নলকূপ স্থাপনের কাজ করার সময় বিদ্যুতের তারে জড়িয়ে তাঁর মৃত্যু হয়। নিহত শ্রমিকের নাম মজিদুর রহমান (২২)। তিনি কক্সবাজারের চকরিয়া থানা এলাকার সামসুল আলমের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, মাহবুবুল আলমের বাড়িতে একটি নলকূপ স্থাপনের কাজ করছিলেন মজিদ ও আরও কয়েকজন শ্রমিক। এ সময় মজিদ বিদ্যুতের ঝুলন্ত তারে জড়িয়ে যান। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম প্রাণী অবমুক্তগাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের সংরক্ষিত এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে সাতটি সিংহ ও ছয়টি বাঘ অবমুক্ত করা হয়েছে। এর এক সপ্তাহ আগে সেখানে ১১টি কুমির ও চারটি হাতি অবমুক্ত করা হয়। বিষয়টি নিশ্চিত করে পার্কের প্রকল্প পরিচালক তপন কুমার দে প্রথম আলোকে বলেন, সিংহ ও বাঘগুলো দক্ষিণ আফ্রিকা এবং কুমির ও হাতিগুলো ভারত থেকে আনা হয়েছে। তিনি আরও বলেন, পার্কটির যাবতীয় কাজ শেষ পর্যায়ে। আগামী এক-দুই মাসের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্কটি উদ্বোধন করতে পারেন। গাজীপুর প্রতিনিধিগাড়ি আটক নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থেকে গতকাল মঙ্গলবার তিনটি গুলিভর্তি একটি নাইন এমএম পিস্তল, দুটি শাবল, একটি ল্যাপটপ, দুটি ছুরি একটি প্রাইভেটকার আটক করেছে পুলিশ। আটক করার সময় গাড়ির ধাক্কায় এক উপপরিদর্শকসহ (এসআই) দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ওই গাড়িতে থাকা আসমা বেগম নামের এক নারীকে আটক করেছে। পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম দাবি করেন, একটি চক্র বিলাসবহুল এলিয়ন ব্র্যান্ডের গাড়িটি দিয়ে দেশের বিভিন্ন স্থানে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটাত। আর এ কাজে তারা আসমা বেগমকে ব্যবহার করত। কোনো স্থানে ধরা পড়ে গেলে তারা আসমার দোহাই দিয়ে রক্ষা পেত।  নারায়ণগঞ্জ প্রতিনিধি