একনজরে
তরুণের কারাদণ্ডজয়পুরহাটের ক্ষেতলাল উপজেলা সদরে কলেজছাত্রীর শ্লীলতাহানির দায়ে রাব্বি হাসান নামের তরুণকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার উপজেলার রসালপাড়া গ্রামের ওই কলেজছাত্রী কলেজ থেকে বাড়ি ফিরছিলেন। পথে উপজেলা প্রাণীসম্পদ কার্যালয়ের সামনে পৌঁছালে ঘুগইল গ্রামের রাব্বি তাঁকে শ্লীলতাহানি করেন। এ সময় স্থানীয় লোকজন রাব্বিকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহানা আখতার জাহান এ সাজা দেন। ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধিকর্মকর্তার বিরুদ্ধে মামলাসরকারি সম্পদ পাচার ও আত্মসাতের অভিযোগে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার ভবানীপুর খাদ্যগুদামের বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমানের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার রাতে পার্বতীপুর মডেল থানায় পার্বতীপুর উপজেলা খাদ্যনিয়ন্ত্রক মধুসূদন বর্মণ বাদী হয়ে মামলাটি করেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, মামলাটির তদন্তের ভার দুর্নীতি দমন কমিশনের (দুদক) ওপর অর্পণ করা হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে ওই কর্মকর্তার সর্বোচ্চ সাত বছর পর্যন্ত জেল হতে পারে বলে জানান তিনি। পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিইটভর্তি ট্রাক চুরিবগুড়ার আদমদীঘি উপজেলায় ইটভর্তি একটি ট্রাক চুরি হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার চাপাপুর এলাকার একটি ইটভাটা থেকে ট্রাকটি চুরি হয়। ওই ইটভাটার মালিক আবদুল হান্নান জানান, প্রতিদিনের মতো চালক কাজ শেষে ট্রাকটি মঙ্গলবার সন্ধ্যায় ইটভাটায় এনে রাখেন। গভীর রাতে চোরেরা ভাটা থেকে ইট ট্রাকে বোঝাই করে তা নিয়ে যায়। এ ঘটনায় তিনি আদমদীঘি থানায় মামলা করেছেন। ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি উদ্ধার ও চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিছাত্রের লাশ উদ্ধারসাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার দুলাবালা বিল থেকে মো. ইনামুল হক (২৪) নামের এক ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে। উপজেলার গড়িমহল গ্রামের রজব আলীর ছেলে ইনামুল কালীগঞ্জ আইডিয়াল কলেজের স্নাতক কলা বিভাগের ছাত্র ছিলেন। মঙ্গলবার রাত নয়টার দিকে এক ব্যক্তি রাস্তার পাশে দুলাবালা বিলের মধ্যে লাশটি পড়ে থাকতে দেখেন। পরে কালীগঞ্জ থানায় খবর দেওয়া হয়। কালীগঞ্জ থানার ওসি মীর খায়রুল কবীর বলেন, ধারণা করা হচ্ছে, ইনামুলকে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাতরুণের কারাদণ্ডফরিদপুরের বোয়ালমারী উপজেলায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে মো. জাহাঙ্গীর শেখ নামের এক তরুণকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার গুণবাহা ইউনিয়নের রেনীনগর গ্রামের জাহাঙ্গীর ওই এলাকার একটি মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে ওই তরুণ মাদ্রাসার সামনে গিয়ে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করেন। পরে ওই ছাত্রী বোয়ালমারী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। ফরিদপুর অফিসগুড়ে রাসায়নিকগুড়ের মধ্যে রাসায়নিক সার মেশানোর দায়ে রাজবাড়ীর পাংশা উপজেলার নারায়ণপুর এলাকার এক ব্যবসাপ্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার নারায়ণপুর এলাকার মেসার্স বাচ্চু ট্রেডার্স নামের ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক ওমেদ আলী মণ্ডল ও তাঁর ছেলে বাচ্চু মণ্ডল নষ্ট হয়ে যাওয়া আখের গুড়ের মধ্যে চিনি ও রাসায়নিক মিশিয়ে প্রক্রিয়াজাত করে আবার বাজারজাতের কাজ করছিলেন। এ সময় আদালত পাঁচ হাজার টাকা জরিমানা আদায় ও প্রায় ১০ মণ ভেজাল গুড় জব্দ করে নষ্ট করেন। রাজবাড়ী প্রতিনিধিআনন্দ মিছিল আবদুল হামিদ রাষ্ট্রপতি হওয়ায় কিশোরগঞ্জের নিকলী উপজেলার তাঁর ছোটবেলার স্কুল গোরাচাঁদ পাইলট উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা গতকাল বুধবার আনন্দ মিছিল করেছেন। মিছিলটি বিদ্যালয়ের মাঠ থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে এসে শেষ হয়। এ ছাড়া বিকেলে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনও একটি আনন্দ মিছিল বের করে। বাদ্যযন্ত্রের তালে তালে মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আওয়ামী লীগ অফিসের সামনে এসে শেষ হয়। নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিচক্ষুশিবিরকুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতকাল বুধবার দিনব্যাপী চক্ষুশিবির কার্যক্রম চলে। সাইট সেভার্সের সহযোগিতায় জাতীয় অন্ধ কল্যাণ সমিতি ও কুমিল্লা চক্ষু হাসপাতাল ওই চক্ষুশিবির পরিচালনা করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এম এ জাহের জানান, ওই চক্ষুশিবিরে ছানিরোগী বাছাইকরণ ও প্রাথমিক চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। এ সময় চিকিৎসক মনির হোসেন, প্রোগ্রাম কর্মকর্তা মো. শাহজাহান, রেজিস্ট্রেশন সহকারী ইসমাইল জলিল প্রমুখ উপস্থিত ছিলেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধিকারাগারেভুল তথ্য দিয়ে হয়রানি করায় গতকাল বুধবার হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মানিক মিয়াকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, মানিকের স্ত্রী সারবানু আক্তার গত শুক্রবার অভিযোগ করেন তাঁর স্বামীকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে ডিবি পুলিশ গোপন সংবাদে গত মঙ্গলবার বাহুবল উপজেলা মিরপুর এলাকা থেকে মানিককে আটক করে। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। হবিগঞ্জ প্রতিনিধিহেলপার নিহতনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় গতকাল বুধবার ভোরে সবজিবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকচালকের সহকারী মাসুম মিয়া (২৩) নিহত ও সবজি ব্যবসায়ী পাশা মিয়া আহত হন। মাসুম নরসিংদীর শিবপুর উপজেলার কুলরাদি এলাকার ইসমাইল মিয়ার ছেলে। পাশা মিয়াকে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধিসিমেন্টের ট্রাকে... গাজীপুরে সিমেন্টের বস্তাভর্তি একটি ট্রাক থেকে দুই হাজার ৯৯০ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জয়দেবপুর থানার পুলিশ। গাজীপুরের টেক নগপাড়া এলাকা থেকে গতকাল বুধবার ভোরে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন গাজীপুর শহরের পশ্চিম বিলাসপুর এলাকার নাসির উদ্দিন (৩৬), জাকির হোসেন (৩০) ও পিন্টু (৩০)। পুলিশ জানায়, রাজশাহী শহর থেকে সিমেন্টের বস্তাভর্তি ওই ট্রাকটি (ঢাকা-মেট্রো-ড-১৪-১৩৮৩) মুন্সিগঞ্জের মুক্তারপুরে যাচ্ছিল। গাজীপুর প্রতিনিধিঅবৈধ কারখানা নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফতুল্লার পিলুকনী এলাকায় গতকাল বুধবার ভোরে মবিল তৈরির একটি অবৈধ কারখানায় আগুন লাগে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের পর কারখানার মালিক আহম্মেদ হোসেন ও কর্মচারীরা পালিয়ে যান। পুলিশ ওই কারখানা থেকে আটটি তেলের ড্রাম জব্দ করেছে। নারায়ণগঞ্জ প্রতিনিধি ডাকাতিনারায়ণগঞ্জ সদর উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ওই ব্যবসায়ীর পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিমিঞ্চ করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার আলীগঞ্জে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ প্রতিনিধি