একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীদের মানববন্ধননারীনীতিবিরোধী হেফাজতে ইসলামের ১৩ দফার বিরুদ্ধে গত বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সম্মিলিত নারীসমাজ চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘণ্টাব্যাপী মানববন্ধনে জাগো নারী বহ্নিশিখা, কল্যাণী মহিলা সংস্থা, মহিলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন। বক্তব্য দেন অধ্যক্ষ সুলতানা রাজিয়া, মার্জিনা হক, সান্তনা হক, ফারুকা বেগম, মনোয়ারা খাতুন, গৌরি চন্দ, রোখসানা আহমেদ, ইয়াসমিন সুলতানা, ইয়াসমিন আরা প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ মেলা শুরুসিরাজগঞ্জে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সিরাজগঞ্জ কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে গতকাল শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোখলেসুর রহমান সরকার ও অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উমেঞ্চ সালমা তানজিয়া।  নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জগণহত্যা দিবসআজ ২৭ এপ্রিল নীলফামারীর কালিগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে জলঢাকা উপজেলার কালীগঞ্জে পাকিস্তানি হানাদার বাহিনী গুলি করে নৃশংসভাবে হত্যা করেছিল দুই শতাধিক নর-নারীকে। জলঢাকা শহরের ৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে ছোট্ট একটি বাজার, যার বর্তমান নাম বঙ্গবন্ধু হাট। এখানে একটি শহীদ মিনার ও স্তম্ভ গড়ে উঠলেও মেলেনি রাষ্ট্রীয় কোনো স্বীকৃতি। প্রতিবছর স্থানীয়দের উদ্যোগে দিবসটি পালন করা হয়।  নীলফামারী প্রতিনিধিআজ নির্বাচনচুয়াডাঙ্গার আলমডাঙ্গা ও জীবননগর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হবে। নবগঠিত ও পুনর্গঠিত এই ইউনিয়নগুলোতে ভোট গ্রহণের জন্য স্থাপিত ৪৫টি কেন্দ্রের মধ্যে ২৬টি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে জেলা পুলিশের বিশেষ শাখা। যার মধ্যে পাঁচটিই রয়েছে অধিক ঝুঁকিপূর্ণ। জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  চুয়াডাঙ্গা প্রতিনিধিপুকুরে ডুবে মৃত্যুবরগুনার আমতলী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মাজার রোডের একটি পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে আকাশ নামের এক তরুণের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি নেত্রকোনা সদর উপজেলায়। তিনি আমতলীতে বন্ধু সালামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে সালামদের বাড়ির পাশের একটি পুকুরে দুই বন্ধু মিলে গোসল করতে যান। সাঁতার না জানা আকাশ (২০) সেখানে ডুবে মারা যান। এ ব্যাপারে আমতলী থানায় মামলা হয়েছে।  আমতলী (বরগুনা) প্রতিনিধিগাড়িসহ আটক ৭ নড়াইল শহরের রূপগঞ্জ বাসস্ট্যান্ড থেকে গতকাল শুক্রবার সকালে ১৮৯ বোতল ফেনসিডিলসহ চার নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গত দুই দিনে একই স্থান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা ৪৭৬ বোতল ফেনসিডিল, একটি প্রাইভেট কারসহ সাতজনকে আটক করল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নড়াইল সদর থানায় মামলা হয়েছে। নড়াইল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী উপপরিদর্শক আবদুল হামিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নড়াইল প্রতিনিধিএকজনের মৃত্যুচাঁদপুরের শাহরাস্তিতে ট্রেনে কাটা পড়ে মো. বিল্লাল হোসেন (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল শুক্রবার সকাল ১০টায় চাঁদপুর-লাকসাম রেলপথের উয়ারুক এলাকায় এ ঘটনা ঘটে। বিল্লাল শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের দুসুয়া গ্রামের মো. আবদুল হাইয়ের ছেলে। সকালে রাস্তা পারাপারের সময় লাকসাম থেকে ছেড়ে আস চাঁদপুরগামী লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।  চাঁদপুর প্রতিনিধি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুজামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার সকাল আটটায় আবদুল খালেক (৪০) নামের এক কৃষক নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। উপজেলার মহাদান ইউনিয়নের খাগুড়িয়া গ্রামের কৃষক খালেক বাড়ির আঙিনায় বৈদ্যুতিক খুঁটিতে আগাছা পেঁচিয়ে ধরায় তিনি পরিষ্কার করছিলেন। এ সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।  সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিশেরপুরে অগ্নিকাণ্ডশেরপুর জেলা শহরের শেখহাটি মহল্লায় গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে লাকড়ি ও আইসক্রিম তৈরির দুটি কারখানা, তিনটি যানবাহনসহ বিভিন্ন সামগ্রী পুড়ে গেছে। ভোর পাঁচটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে শহরের শেখহাটি মহল্লার মো. চান মিয়ার সুমাইয়া এন্টারপ্রাইজ নামে একটি লাকড়ি তৈরির কারখানায় আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা কারখানা-সংলগ্ন একটি বাড়ি ও ইদ্রিস আলীর আইসক্রিম তৈরির কারখানায় ছড়িয়ে পড়ে।  শেরপুর প্রতিনিধিদুই শিশুর মৃত্যুমানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ধলেশ্বরী নদীতে ডুবে গতকাল শুক্রবার সকালে দুই শিশুর মৃত্যু হয়েছে। এরা হলো উপজেলার দুর্গাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সাইদুর রহমান (৫) ও তোফাজ্জল হোসেনের মেয়ে কণা আক্তার (৫)। সম্পর্কে তারা চাচাতো ভাইবোন। পুলিশ ও শিশুদের পরিবার জানায়, শিশু দুটি গতকাল সকালে বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা কাউকে না জানিয়ে বাড়ির পাশে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। সকাল ১০টার দিকে নদীতে তাদের লাশ ভেসে ওঠে।  মানিকগঞ্জ প্রতিনিধিযুবক গ্রেপ্তারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর টেকপাড়া এলাকা থেকে গতকাল শুক্রবার ৭৫টি ইয়াবা বড়িসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া মো. শাহিন মিয়ার (৩০) বাড়ি রাজবাড়ীর পাংশা উপজেলায়। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, শাহিন রতনপুর টেকপাড়া এলাকায় একটি বাড়িতে ভাড়া থেকে ইয়াবা বিক্রি করতেন। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ইয়াবা বড়িসহ শাহিনকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কালিয়াকৈর থানায় মামলা করা হয়েছে।  গাজীপুর প্রতিনিধি