একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক ঘণ্টা বিদ্যুৎবিহীনঘোড়াশাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহের ইন্টারকানেক্টরে বিপর্যয় ঘটায় গত শনিবার রাতে এক ঘণ্টা বেশি বিদ্যুৎবিহীন অবস্থায় ছিল উত্তরবঙ্গের ১৬টি জেলা। রাত নয়টা ২৮ থেকে ১০টা ৩০টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। ঈশ্বরদী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী উৎপল কুমার সাহা বলেন, ইন্টারকানেক্টর ফেল করার পর তা মেরামত করে ফের চালু করতে এক ঘণ্টা সময় লাগে। তবে বিপর্যয়ের সঠিক কারণ এখনো জানা যায়নি বলে জানান তিনি। এদিকে বগুড়ার তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল হান্নান বলেন, সিরাজগঞ্জে ঝড়ের কারণে হয়তো এ বিপর্যয় হতে পারে।  নিজস্ব প্রতিবেদক, বগুড়াবাস্তবায়নের দাবিদিনাজপুরের ফুলবাড়ী, পার্বতীপুর, বিরামপুর ও নবাবগঞ্জে ভূগর্ভে মজুত বিপুল পরিমাণ কয়লা উত্তোলনের দাবিতে গত শুক্রবার বিকেলে পার্বতীপুরের হামিদপুর ইউনিয়নের হাজি ছানা উল্লাহ উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশ করা হয়েছে। সমাবেশে সভাপতিত্ব করেন হামিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মাহফুজুর রহমান। এতে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমজাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রমুখ।  ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিযুবদলের সম্মেলনঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চবিদ্যালয় মাঠে ১৬ বছর পর গত শনিবার উপজেলা যুবদলের দ্বিবার্ষিক সমেঞ্চলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান ওমর বীর উত্তম। সম্মেলনে নাসিম উদ্দিন আকনকে সভাপতি, মাহফুজুর রহমানকে সাধারণ সম্পাদক ও জাকারিয়া সুমনকে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা যুবদলের ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন উপজেলা যুবদল সভাপতি মাসুদুর রহমান মোল্লা।  ঝালকাঠি প্রতিনিধিমদ ও বিয়ার উদ্ধারখুলনা নগরের সিমেট্রি রোডের একটি বাড়ি থেকে গতকাল রোববার বিপুল পরিমাণ বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। গোপন সংবাদের ভিত্তিতে সকাল ১০টায় পুলিশ সিমেট্রি রোডের আবদুল জলিল খানের বাড়ির দ্বিতীয় তলার এক ভাড়াটিয়ার কক্ষে অভিযান চালায়। এ সময় বন্ধ ঘরের তালা ভেঙে ২০ কার্টন বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ ও ২৭ কেস বিয়ার উদ্ধার করা হয়। এ ঘটনায় খুলনা সদর থানায় মামলা হয়েছে।  খুলনা প্রতিনিধি শিক্ষার্থীকে সংবর্ধনাবাংলাদেশ শিশু একাডেমীর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় সাফল্য অর্জন করায় যশোরের কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী সীমা খাতুনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল রোববার ওই বিদ্যালয়ের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি কেশবপুর পৌরসভার মেয়র আবদুস সামাদ বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। পঞ্চম শ্রেণীর ছাত্রী সীমা খাতুন শিশু একাডেমীর জাতীয় শিশু পুরস্কার প্রযোগিতায় ১০০ মিটার দৌড়ে এবং দীর্ঘ লম্ফনে প্রথম হয়।  কেশবপুর (যশোর) প্রতিনিধিঅর্থসহায়তাসাভারে ভবনধসে আহত ব্যক্তিদের চিকিৎসায় দুই লাখ টাকা অর্থসহায়তার ঘোষণা দিয়েছে সিলেটের বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল শেষে ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান শামীম আহমদ এ অর্থসহায়তার ঘোষণা দেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরাসহ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুশান্ত কুমার দাস বলেন, ‘এ মানবিক বিপর্যয়ে আমাদের সবাইকে আহত মানুষের পাশে দাঁড়াতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য মিলে বৃহৎ সাহায্যে পরিণত হবে।’  নিজস্ব প্রতিবেদক, সিলেটছুটির দাবিমহান মে দিবসে সারা বিশ্বের শ্রমিকেরা ছুটি ভোগ করেন। বাংলাদেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীরা ছুটি ভোগ করলেও হোটেল শ্রমিকেরা এই সুযোগ থেকে বঞ্চিত। মে দিবসকে সামনে রেখে গত শনিবার সন্ধ্যায় মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটি এই কর্মসূচির আয়োজন করে। সমাবেশে হোটেল শ্রমিক ইউনিয়ন মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মোস্তফা কামাল সভাপতিত্ব করেন।  মৌলভীবাজার প্রতিনিধিছাত্রের মৃত্যুভোলা সরকারি বালক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র নাহিদুল ইসলাম (১৪) মেঘনায় ডুবে মারা গেছে। ডুবে যাওয়ার প্রায় তিন ঘণ্টা পর কোস্টগার্ডের ডুবুরিরা এসে তাকে উদ্ধার করে। গতকাল রোববার বিকেলের ওই ঘটনায় ভোলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিরুল হক বলেন, অষ্টম শ্রেণীর একদল ছাত্র বাড়ি না গিয়ে মেঘনার তুলাতুলিতে ঘুরতে যায়। দুপুর আড়াইটার দিকে হঠাৎ জোয়ারে ভেসে গিয়ে নাহিদুল ডুবে যায়। তার বাড়ি ভোলা সদর উপজেলার শহরতলী জামিরালতা গ্রামে।  ভোলা অফিস কর্মবিরতি অব্যাহতউপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনেও কর্মবিরতি অব্যাহত রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। কর্মবিরতিতে গতকাল রোববারও অধিকাংশ বিভাগে ক্লাস-পরীক্ষা হয়নি। অনুষদে গিয়ে দেখা গেছে, বেশির ভাগ শিক্ষক শিক্ষা কার্যক্রমে অংশ নেননি। সমাজবিজ্ঞান অনুষদের প্রায় প্রতিটি বিভাগে গতকালও তালা ঝুলতে দেখা গেছে। তবে ইংরেজি, ভূতত্ত্ব ও দর্শন বিভাগে ক্লাস হয়েছে। শিক্ষক সমিতির সভাপতি অজিত কুমার মজুমদার বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত থাকবে। উপাচার্য মো. আনোয়ার হোসেন বলেন, আলোচনার মাধ্যমে সৃষ্ট সংকট দ্রুত নিরসন করা হবে।  জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতাব্যবসায়ী নিহত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. সামছুল সরকার (৫০) নামের এক চাল ব্যবসায়ী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, গত শনিবার রাত সাড়ে আটটার দিকে তেলিচালা এলাকায় রাস্তা পার হচ্ছিলেন সামছুল। এ সময় পেছন থেকে একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সঙ্গে সঙ্গে একটি অটোরিকশা তাঁকে চাপা দিয়ে চলে যায়। লোকজন তাঁকে স্থানীয় ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  গাজীপুর প্রতিনিধিএকজন খুনমুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হাতে আবদুল হক শিকদার (৫৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। গত শনিবার সন্ধ্যার ওই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। শ্রীনগর থানার পুলিশ জানায়, আবদুল হকের সঙ্গে একই গ্রামের বিল্লাল ও বারেকের জমিসংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার বিকেলে দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বিল্লাল ও বারেকের পক্ষের লোকজন বঁটি দিয়ে আবদুল হককে কুপিয়ে হত্যা করে।  মুন্সিগঞ্জ প্রতিনিধি