একনজরে
ডুবে দুই শিশুর মৃত্যুপাবনার সুজানগর উপজেলার তারাবাড়িয়া গ্রামে গত রোববার পানিতে ডুবে দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। নিহত শিশুরা হলো ওই গ্রামের ইকবাল হোসেনের ছেলে রাকিব হোসেন (৩) ও সাচ্চু হোসেনের মেয়ে তাসলিমা খাতুন (৩)। তাদের পরিবার সূত্রে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ওই দুই শিশু বাড়ির উঠানে খেলছিল। একপর্যায়ে তারা পাশের একটি ডোবার পানিতে পড়ে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ডোবা থেকে তাদের লাশ উদ্ধার করেন স্বজনেরা। পাবনা অফিসশাশুড়ি গ্রেপ্তাররাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ভিমনগর গ্রামে এক গৃহবধূর অশ্লীল ভিডিওচিত্র মুঠোফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাঁর শাশুড়িকে গতকাল সোমবার ভোরে গ্রেপ্তার করেছে পুলিশ। গৃহবধূর মা বালিয়াকান্দি থানায় গত রোববার বিকেলে তাঁর স্বামী, ভাশুর, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। বাদী জানান, নির্যাতনের কারণে সপ্তাহ দুয়েক আগে গৃহবধূ বাবার বাড়ি চলে আসার পর এলাকায় বিভিন্ন লোকের মুঠোফোনে ওই সব অশ্লীল ভিডিওচিত্র ছড়িয়ে দেওয়া হয়। রাজবাড়ী প্রতিনিধিবিদ্যুৎবিচ্ছিন্নকুমিল্লার দাউদকান্দির ১২টি গ্রাম তিন দিন ধরে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর দাউদকান্দির নৈয়ার কার্যালয় সূত্র জানায়, শুক্রবারের ঝড়ে দৌলতপুর, কৃষ্ণপুর, গোপালপুর ও রফারদিয়া গ্রামের কাছে চারটি খুঁটিসহ ১২টি গ্রামের শতাধিক মিটার ভেঙে যায়। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর নৈয়ার কার্যালয়ের কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী বলেন, ঝড়ের পর থেকে টানা কাজ করা হচ্ছে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিকারাদণ্ডনারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় অস্ত্র মামলায় এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমবার দুপুরে নারায়ণগঞ্জ ৭ নম্বর বিশেষ আদালতের বিচারক ফয়জুল আজিম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম নিপু ওরফে বোমা নিপু (৩৫)। তিনি সদর উপজেলার ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাসিন্দা। নারায়ণগঞ্জ প্রতিনিধি