একনজরে
শিশুর মৃত্যুনাটোরের গুরুদাসপুরে সাপের কামড়ে ইকবাল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের চাঁচকৈড় কাঁচারীপাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে এবং একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিল। গত রোববার সন্ধ্যায় বাড়ির নলকূপে গেলে বিষাক্ত একটি সাপ তাকে কামড় দেয়। রাতেই তাকে গুরুদাসপুর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে টীকা না থাকায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিঅগ্নিকাণ্ডখুলনা নগরের নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে আটটি ঘর পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। গতকাল মঙ্গলবার রাত পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নূরুর দোকানঘরে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে দ্রুত আশপাশের দোকান ও বসতবাড়িতে তা ছড়িয়ে পড়ে। এ সময় আগুনে দুটি বাঁশ, বেত, চাটাইয়ের দোকান, চারটি বসতবাড়ি ও দুটি রান্নাঘর পুড়ে যায়। খুলনা অফিসবখাটের কারাদণ্ডবগুড়ার দুপচাঁচিয়ায় স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় এক বখাটেকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে দুপচাঁচিয়ার চৌধুরীপাড়ায় শিক্ষক ও স্থানীয় লোকজন ওই বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। দণ্ডপ্রাপ্ত তরুণ লিটন (২১) কাহালু উপজেলার ঝিনাই গ্রামের আবদুল গোফ্ফারের ছেলে। তাঁকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুনুর রশিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাঁকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি