একনজরে
পরিচয় মিলেছেসাভারে ভবনধসে উদ্ধার হওয়া লাশের মধ্যে রংপুরের বদরগঞ্জ উপজেলার সাতজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন দক্ষিণ বিষ্ণুপুর মুন্সিপাড়া গ্রামের সাবিনা ইয়াছমিন (২৫), দিলালপুর সুতারপাড়া গ্রামের নাসিম উদ্দিন (৩৩), পৌর শহরের রাবেয়া বেগম (২৭), সিট লক্ষ্মণপুরের মোহছিনা বেগম (৩০), সরদারপাড়া গ্রামের আদরী বেগম (২১), কাঁচাবাড়ি সরকারপাড়া গ্রামের গোলাপী বেগম (৪০) ও শিবপুর দীঘিপাড়া গ্রামের পেয়ারুল ইসলাম (২৮)। নিহত ব্যক্তিদের ইতিমধ্যে পারিবারিকভাবে দাফন করা হয়েছে। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিমিলন মেলাদিনাজপুরে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়ন কর্তৃক গঠিত বিশেষ গেরিলা বাহিনীর সদস্য ও মুক্তিযোদ্ধাদের মিলন মেলা এবং সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) দিনাজপুর জেলা শাখা শহরের কালীতলায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল শুক্রবার এই মিলন মেলার আয়োজন করে। দিনাজপুর অফিসলাশ হয়ে ফিরলেনসাভারে ভবনধসের আট ঘণ্টা পর জীবিত উদ্ধার হওয়া পোশাক কারখানার শ্রমিক শিল্পী বেগম (২৩) চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পলিপাড়া গ্রামের তবিবর রহমানের মেয়ে। গতকাল শুক্রবার সকালে তাঁর মরদেহ গ্রামে নিয়ে আসা হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিকারাদণ্ড ও জরিমানাভোলার চরফ্যাশন উপজেলায় রিমেন চন্দ্র দাস (২২) নামের এক ব্যক্তিকে মাদক ব্যবসায় জড়িত থাকার দায়ে ছয় মাসের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড দেওয়া হয়। রিমেন চরফ্যাশন উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি গ্রামের বাসিন্দা। গতকাল শুক্রবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরুল হাফিজ এ রায় দেন। গতকালই চরফ্যাশনের টিবি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে গাঁজা বিক্রির সময় রিমেনকে আটক করে পুলিশ। ভোলা অফিসআজ নির্বাচনবরগুনার নবগঠিত তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য সব প্রস্তুতি রয়েছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আ. রশিদ জানিয়েছেন। এই ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, সংরক্ষিত নারী সদস্যপদে আটজন ও সাধারণ সদস্যপদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউনিয়নে মোট ভোটার সংখ্যা পাঁচ হাজার ৩৭৬ জন। আমতলী (বরগুনা) প্রতিনিধিচোরাচালানের পণ্যচুয়াডাঙ্গার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা গতকাল শুক্রবার ভোরে ‘প্রেস’ লেখা একটি ট্রাকসহ চোরাচালানের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ ও এক চোরাকারবারিকে আটক করেছে। দুপুর ১২টায় চুয়াডাঙ্গার বিজিবি ব্যাটালিয়নের সদর দপ্তরে সাংবাদিকদের এসব তথ্য জানানো হয়। বিজিবি ৬ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর নাহিদুজ্জামান জানান, জব্দ করা মালামালের মূল্য ২২ লাখ ৬৩ হাজার টাকা। চুয়াডাঙ্গা প্রতিনিধি