একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারীর মৃত্যুগোপালগঞ্জে ভিমরুলের কামড়ে জান্নাতুল ফেরদৌস (৩০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পথে তাঁর মৃত্যু হয়। জান্নাতুল গোপালগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের জামে মসজিদের ইমাম হাফেজ মো. আবদুর রশীদের স্ত্রী। তাঁর বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলায়। পুলিশ লাইন কোয়ার্টারের নিজ বাসায় জান্নাতুলকে ভিমরুলে কামড় দেয়।  গোপালগঞ্জ প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুনওগাঁর রানীনগরে পানিতে ডুবে জয় (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গত শুক্রবার সকালে উপজেলার হামিদপুর গ্রামের সুমন আলীর ছেলে জয় দাদির সঙ্গে হামিদপুর ৩ নম্বর স্লুইস গেট এলাকায় যায়। দাদি সেখানে জয়কে রেখে স্লুইস গেটের পাশে কাজ করছিলেন। এ সময় স্লুইস গেটের সামনের ডোবার পানিতে পড়ে যায় জয়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবার পানি থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।  আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি‘উন্নত পাদুকাশিল্প’দ্রুত সময়ের মধ্যে পাদুকাশিল্পের বিকাশ ও গুণগত মান অর্জনের কারণে কিশোরগঞ্জের ভৈরব উপজেলাকে ‘উন্নত পাদুকাশিল্প’ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। গতকাল শনিবার ভৈরব পাদুকাশিল্প এলাকা পরিদর্শনকালে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ কথা বলেন। পরিদর্শন শেষে মন্ত্রী এই শিল্পে জড়িত ব্যক্তিদের সঙ্গে উপজেলা মিলনায়তনে মতবিনিময় সভায় মিলিত হন। মতবিনিময় শেষে মন্ত্রী পাদুকাশিল্পে প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে সনদ বিতরণ করেন।  নিজস্ব প্রতিবেদক, ভৈরবভাষা প্রতিযোগিতানারায়ণগঞ্জ আইডিয়াল স্কুলে আন্তস্কুল ভাষা প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। ভাষা ও সাহিত্য ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্কুলের ৩৮৪ জন শিক্ষার্থী অংশ নেয়। গতকাল শনিবার সকালে অধ্যাপক বুলবুল চৌধুরী প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি সানজু ইসলামের সভাপতিত্বে বক্তৃতা করেন আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেনসহ মেজবাহ উদ্দিন ও দেলোয়ার হোসেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি।