একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিম কার্ড প্রতারণাচাঁদপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে শহর ও শহরতলির বিভিন্ন এলাকা থেকে মুঠোফোনের সিম বিক্রেতা পাঁচজনকে আটক করেছে ডিবি পুলিশ। গতকাল সোমবার সকালে আটক করা ওই ব্যক্তিরা হলেন মো. মনির হোসেন (৩২), মো. ইমন (২২), মো. সজীব হাওলাদার, মো. ওমর ফারুক ওরফে হোসেন (২৭) ও মো. শামীম আহমেঞ্চদ। তাঁরা এ সময় সিম বিক্রেতাদের দোকান থেকে একটি কম্পিউটার, ১৭টি সিম কার্ড, শতাধিক ছবি, ১৯টি ভুয়া জাতীয় পরিচয়পত্র, একই হাতের লেখা টিপসইসহ ১০০টি ফরম এবং সংযুক্ত নিবন্ধনের ২০টি ফরম উদ্ধার করেন। ডিবির এসআই মাহাবুবুর রহমান জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে স্বাক্ষর জাল ও ভুয়া আইডি কার্ডের কপি দিয়ে মুঠোফোনের সিম বিক্রি করে আসছেন। পরে বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক শাহীনুর শাহীন খান পাঁচজনকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।  চাঁদপুর প্রতিনিধিচালকের ভুলে...চালকের সহকারী বাসের ছাদে উঠে এক যাত্রীর বস্তা রাখছিলেন। চালক এ অবস্থায় বাস ছাড়লে ছাদ থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান সহকারী। তাঁর নাম আমিন উদ্দিন (২২)। গতকাল সোমবার দুপুরে সিলেট-জাফলং সড়কের সারীঘাটে এ ঘটনা ঘটে। আমিন উদ্দিনের বাড়ি জৈন্তাপুরের দরবস্ত গ্রামে। জৈন্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি জাফলং থেকে সিলেটগামী ছিল। দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল ত্যাগ করায় চালক ও বাসটি শনাক্তের চেষ্টা চলছে।  নিজস্ব প্রতিবেদক, সিলেটলাশ উদ্ধারমৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের একটি মরিচখেত থেকে গতকাল সোমবার আসমা বেগম (৪৫) নামের এক নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি কর্মধা ইউনিয়নের নোনা গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আসমা বেগম গত রোববার রাত থেকে নিখোঁজ ছিলেন। গতকাল সকালে এলাকার লোকজন বাড়ির কাছে একটি মরিচখেতে তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতালে পাঠায়।  মৌলভীবাজার প্রতিনিধি