একনজরে
লাশ উদ্ধারবগুড়ার শেরপুর থানার পুলিশ উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা গ্রামের আবদুস সামাদের বাড়ি থেকে শাড়িতা (৩০) নামের এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজনের মাধ্যমে সংবাদ পেয়ে গত সোমবার সন্ধ্যায় ওই বাড়ির একটি কক্ষ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল পর্যন্ত পুলিশ নিহত ব্যক্তির পূর্ণাঙ্গ পরিচয় উদ্ধার করতে পারেনি। শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শ্বাসরোধে ওই নারীকে হত্যা করা হয়ে থাকতে পারে। শেরপুর (বগুড়া) প্রতিনিধিবিষ্ণুমূর্তি উদ্ধারবগুড়ার দুপচাঁচিয়া উপজেলার গুনাহারের উনাহত সিংড়া গ্রামে পুকুর খনন করার সময় কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে ওই পুকুরে শ্রমিকেরা মাটি কাটার সময় মূর্তিটির সন্ধান পান। খবর পেয়ে ইউএনওর উপস্থিতিতে পুলিশ মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এই মূর্তির ওজন ১১ কেজি ৬৪৫ গ্রাম এবং দৈর্ঘ্য ২০ ইঞ্চি ও প্রস্থ ১১ ইঞ্চি। ইউএনও মামুনুর রশিদ বলেন, মূর্তিটি কষ্টিপাথরের কিনা, তা জানা যায়নি। দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিতরুণের কারাদণ্ডনওগাঁর রানীনগরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে গত সোমবার ভ্রাম্যমাণ আদালত রেজাউল ইসলাম (২৪) নামের এক বখাটেকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন। ওই দিন সকালে স্কুলে আসার পথে রানীনগর মহিলা কলেজের সামনে রেজাউল নবম শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করেন। এ সময় জনতা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ রেজাউলকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী তাঁতে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিট্রেনের ধাক্কায় মৃত্যুখুলনা নগরের খালিশপুর রেলক্রসিংয়ে গত সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ট্রেনের ধাক্কায় দুজন নিহত ও একজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন নগরের সোনাডাঙ্গা থানার ডারমিল পুলিশ ফাঁড়ির বিসমিল্লাহপাড়ার জহুরুল ইসলাম (২৬) ও খালিশপুর বড় বাজার বকুলতলার মো. নাহিদ (২৬)। আহত ব্যক্তি হলেন সোনাডাঙ্গা থানার ডারমিল পুলিশ ফাঁড়ির বিসমিল্লাহপাড়ার মো. সুমন (২৫)। তিনটি মোটরসাইকেলে নয়জন খালিশপুর রেলক্রসিং পার হচ্ছিলেন। প্রথম দুটি পার হয়ে চলে গেলেও জহুরুল, নাহিদ ও সুমনকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয় যশোর থেকে খুলনাগামী একটি ট্রেন। খুলনা অফিসগুলিতে আহতঝিনাইদহ শহরে মোহাম্মদ রিপন (২৫) নামের এক তরুণকে গুলি করে আহত করেছে সন্ত্রাসীরা। রিপন সদর উপজেলার উদয়পুর গ্রামের বাদশা মিয়ার ছেলে। তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঝিনাইদহ সদর থানার এসআই মুনির হোসেন জানান, শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে করে গত সোমবার রাত সাড়ে ১০টার দিকে রিপন আরাপপুর যাচ্ছিলেন। জোড়াব্রিজ পার হওয়ার পর রাসেল সঞ্চৃতি সংসদের কাছাকাছি জায়গায় পাঁচ-ছয়জন সন্ত্রাসী তাঁর মোটরসাইকেলের গতি রোধ করে গুলি ছোড়ে। এতে তিনি পেটে গুলিবিদ্ধ হয়ে আহত হন। নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহপলেস্তারা খসে আহতমাদারীপুরের কালকিনি উপজেলার শিকারমঙ্গল ইউনিয়নের উত্তর শিকারমঙ্গল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় পরীক্ষা চলাকালে ছাদের পলেস্তারা খসে পড়ে প্রধান শিক্ষক জিয়াউর রহমান (৪০) ও তৃতীয় শ্রেণির ছাত্র জিসান (৮) আহত হয়। জিয়াউর রহমানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আ. খালেক ব্যাপারী জানান, ভবন দিয়ে দীর্ঘদিন থেকেই পানি পড়ে। কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি