একনজরে
দম্পতি গ্রেপ্তারবাগেরহাটের রামপাল থানা-পুলিশ ১০ হাজার টাকার জাল নোটসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার পেড়িখালী গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে ৫০০ টাকার কুড়িটি জাল নোট পাওয়া যায়। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সফদার শেখ (৪৮) ও তাঁর দ্বিতীয় স্ত্রী কাকলী বেগম (২৮)। বাগেরহাট প্রতিনিধিভ্যানচালকের মৃত্যুসাতক্ষীরার তালা উপজেলার ভৈরবনগর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ভ্যানচালক মারা গেছেন। গতকাল শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। ভ্যানচালকের নাম ইবাদুল ইসলাম (৪০)। তিনি উপজেলার ভৈরবনগর গ্রামের ইনছার আলী মোড়লের ছেলে। ইনছার আলী মোড়ল জানান, ফ্যান মেরামতের জন্য চেষ্টা করার সময় বিদ্যুতায়িত হয়ে ইবাদুল মারা যায়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরাপাঁচ শিক্ষার্থী অসুস্থপিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের কে এম লতিফ ইনস্টিটিউশনের দশম শ্রেণীর পাঁচ শিক্ষার্থী গতকাল শনিবার সকালে হঠাৎ শ্রেণীকক্ষে অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা জামান খান বলেন, গত ১২ দিনে অন্তত ২০ জন শিক্ষার্থী এভাবে অসুস্থ হয়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা গণমনস্তাত্ত্বিক অসুস্থতায় আক্রান্ত হয়েছে। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিকর্মশালাসড়ক দুর্ঘটনা রোধে গাইবান্ধায় পেশাজীবী মোটরযান চালকদের সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা গতকাল শনিবার জেলা প্রশাসকের সমেঞ্চলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে শতাধিক মোটরযান চালক অংশ নেন। জেলা প্রশাসক কাজী আনোয়ারুল হক সেমিনারে সভাপতিত্ব করেন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিআরটিএর উপপরিচালক মুস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আবু বকর সিদ্দিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হামিদুল হক, বিআরটিএর গাইবান্ধা সার্কেলের সহকারী পরিচালক জিয়াউর রহমান, ট্রাফিক বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজ নবী প্রমুখ। গাইবান্ধা প্রতিনিধিমুক্তিযুদ্ধ উৎসবরংপুরের বদরগঞ্জ উপজেলায় গতকাল শনিবার বিজ্ঞান মেলা ও মুক্তিযুদ্ধ উৎসব অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মেলার উদ্বোধন করেন উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুর রহমান। উপজেলা প্রজন্ম ফোরাম অনুষ্ঠানের আয়োজন করে। প্রজন্ম ফোরামের উপদেষ্টা মারুফুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১৮টি স্টলে বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধিআলোচনা সভা যক্ষ্মা প্রতিরোধে করণীয় নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জে বিভিন্ন শ্রেণী-পেশার নেতাদের নিয়ে আলোচন সভা করেছে ব্র্যাক। গতকাল শনিবার দুপুরে নবাবগঞ্জ আলিম মাদ্রাসায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ব্র্যাকের উপজেলা স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির ব্যবস্থাপক মাসুদ রানা, কর্মসূচি সংগঠক মনিরুল ইসলাম ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন প্রধান। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধিযুবকের মৃত্যুনরসিংদীর শিবপুরে বজ্রপাতে মোশারফ হোসেন (৩২) নামের এক যুবক মারা গেছেন। গতকাল শনিবার বিকেল চারটার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের কুতুবেরটেক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশারফ ওই এলাকার হান্নান মিয়ার ছেলে। শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আল জালাল বলেন, দুপুরে পাশের একটি দোকান থেকে বাড়ি ফেরার পথে মোশারফের ওপর বাজ পড়ে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। নরসিংদী প্রতিনিধিনির্বাচন দাবিগাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনের দাবিতে গতকাল শনিবার বেলা ১১টায় টঙ্গীর আশরাফ সেতু ভবনে সভা হয়েছে। এতে আওয়ামী লীগের সমর্থনে প্রার্থী হতে ইচ্ছুক নেতারা জুলাই মাসের আগে নির্বাচন দাবি করেছেন। টঙ্গী বাজারসংলগ্ন আশরাফ সেতু ভবনের দ্বিতীয় তলায় সভায় সভাপতিত্ব করেন টঙ্গী পৌরসভার সাবেক মেয়র আজমত উল্লাহ খান। এতে মেয়র ও কাউন্সিলর পদে লড়তে আগ্রহীরা যোগ দেন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিস্যালাইন খেয়ে... মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় গতকাল শনিবার সকালে টেস্টি স্যালাইন খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মানিকগঞ্জ প্রতিনিধি