একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গৃহবধূ খুননাটোরের গুরুদাসপুর উপজেলায় সফুরা বেগম (৩১) নামের এক নারী খুন হয়েছেন। গতকাল সোমবার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্রনগর গ্রামে আত্রাই নদীর তীর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ ঘটনায় সফুরার ভাই রফিকুল ইসলাম বাদী হয়ে ওই গ্রামের সাইদুর রহমান, মজিদ, দুলালসহ নয়জনকে আসামি করে গুরুদাসপুর থানায় হত্যা মামলা করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রহিম জানান, লাশের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিকলেজে ভাঙচুরমাধ্যমিক (ভোকেশনাল) পরীক্ষায় ‘ভালো’ করার পরও ফলাফলে অকৃতকার্য এসেছে দাবি করে গতকাল সোমবার গাইবান্ধা টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিষ্ঠানটির আসবাব ভাঙচুর করেছে। এবার কলেজের মোট ২৬৬ জন পরীক্ষার্থীর ৯৮ জন কৃতকার্য ও ১৬৮ জন অকৃতকার্য হয়। গতকাল সকালে শিক্ষার্থীরা কলেজে এসে বিষয়টির সমাধান না হওয়ায় বিক্ষোভ ও কলেজের আসবাব ভাঙচুর করে।  গাইবান্ধা প্রতিনিধিছিনতাইকারী গ্রেপ্তারমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় গতকাল সোমবার জানু মিয়া (২৭) নামের এক ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার বরইউরি গ্রামে। পুলিশ জানায়, বেলা আড়াইটার দিকে পৌর এলাকার কালীঘাট সড়কের মা ফার্নিচারের মালিক আবুল কাশেমের ছোট ভাই ইউসুফ মিয়া এক লাখ ৯০ হাজার টাকা জমা দেওয়ার জন্য ইসলামী ব্যাংকের শ্রীমঙ্গল শাখায় যান। এ সময় জানু মিয়া ক্যাশ কাউন্টারে রাখা ইউসুফের টাকার ব্যাগটি নিয়ে দৌড়ে পালিয়ে যান। পরে থানার ওসি মো. আবদুল্লাহ টাকাসহ জানুকে গ্রেপ্তার করেন।  শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি যুবকের জেলময়মনসিংহের ত্রিশালে গতকাল সোমবার স্কুলছাত্রীর শ্লীলতাহানির ঘটনায় এক যুবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে দশম শ্রেণীর ওই ছাত্রী স্কুলে যাচ্ছিল। এ সময় মোহাম্মদ আলী (৩৫) নামের ওই যুবক তাকে জাপটে ধরেন। মেয়েটির চিৎকারে পাশের ধানখেত থেকে কৃষকেরা উঠে এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশ তাঁকে ত্রিশাল থানায় নিয়ে যায়। ইউএনও মোহাম্মদ মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে ওই কারাদণ্ড দেন।  ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি তিন ভবনে ফাটলগাজীপুর সদর উপজেলার ছয়দানা এলাকায় গতকাল সোমবার ভবনে ফাটল দেখা দেওয়ায় তিনটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। ভবনের মালিক রাজিব হাসান জানান, প্রকৌশলী দিয়ে ভবন পরীক্ষা করানো হবে। গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোশাররফ হোসেন বলেন, কর্তৃপক্ষকে ভবন পরীক্ষা করাতে বলা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ভবনে কারখানা চালুর সিদ্ধান্ত নেওয়া হবে।  গাজীপুর প্রতিনিধিবাসে আগুন, মামলানারায়ণগঞ্জ নগরের চাঁদমারি এলাকায় জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে বন্ধন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় মামলা হয়েছে।গতকাল সোমবার সকালে বন্ধন পরিবহনের চালক লোকমান বাদী হয়ে ফতুল্লা থানা জামায়াতের নেতা মির্জা মোবারককে প্রধান আসামি করে ১২ জনের বিরুদ্ধে মামলাটি করেন। গত রোববার জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলাকালে বেলা ১১টায় জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা চাঁদমারি এলাকায় ঝটিকা মিছিল থেকে চার-পাঁচটি বাস ভাঙচুর করেন। এ সময় তাঁরা বন্ধন পরিবহনের একটি বাসে আগুন ধরিয়ে দেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি