একনজরে
মাঝি নিহতরাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের মৌলভীরঘাট এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে আটটায় পদ্মা নদীতে দুটি নৌকার সংঘর্ষে এক মাঝি নিহত হয়েছে। নিহত মাঝির নাম মাজেদ শেখ (১৬)। সে সদর উপজেলার বরাট ইউনিয়নের রাখালগাছি গ্রামের আলতাব শেখের ছেলে। মাজেদকে বহনকারী নৌকাটি ধাওয়াপাড়া থেকে মাছ কিনে মানিকগঞ্জের আরিচার উদ্দেশে যাচ্ছিল। মৌলভীরঘাট এলাকায় একটি বড় নৌকা তাদের নৌকার ওপর উঠে পড়ে। এতে সে গুরুতর আহত হয় এবং রাজবাড়ী সদর হাসপাতালে মারা যায়। রাজবাড়ী প্রতিনিধিবাল্যবিবাহ বন্ধ‘আমার বয়স ১৮ হয়নি। কিন্তু মা-বাবা আমার বিয়ের আয়োজন করেছেন। আমি এখনই বিয়ে করে আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাই না। স্যার, আমাকে বাঁচান। এ বিয়ে বন্ধ করুন।’ ফরিদপুরের জেলা প্রশাসকের কাছে এই আর্তি জানানোর পর ১৫ বছর বয়সী নবম শ্রেণীর এক ছাত্রীর বিবাহ বন্ধ করে দিয়েছে প্রশাসন। ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নে। পাত্র ছিলেন আলীয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গি গ্রামের মালয়েশিয়াপ্রবাসী ৩৫ বছর বয়সের এক ব্যক্তি। শুক্রবার বিয়ের তারিখ ঠিক করা ছিল। ফরিদপুর অফিসদুর্ঘটনায় নিহত ১ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের এক আরোহী নিহত ও দুজন আহত হন। নিহত মো. মানিক (৪০) সদর উপজেলার কিসামত ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। মানিক মোটরসাইকেলযোগে মনসুর আলী ও তুষারকে নিয়ে ঠাকুরগাঁও থেকে দৌলতপুরের দিকে যাচ্ছিলেন। বেলা তিনটার দিকে মহাসড়কের যুব উন্নয়ন অধিদপ্তর কার্যালয়ের সামনে একটি প্রাইভেটকারের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মানিক মারা যান। ক্ষুব্ধ লোকজন বিকেল চারটা পর্যন্ত ওই সড়কে অবরোধ করে। ঠাকুরগাঁও প্রতিনিধিচালকদের প্রশিক্ষণসড়ক দুর্ঘটনা রোধে গতকাল বুধবার থেকে পাবনায় পরিবহনচালকদের দুদিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। পাবনা জেলা প্রশাসনের সহযোগিতায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকার। কর্মশালায় জেলার দুই শতাধিক পেশাদার পরিবহনচালক অংশ নেন। পাবনা অফিসপানিতে ডুবে মৃত্যুপাবনার চাটমোহর উপজেলার মথুরাপুর ইউনিয়নের জবেরপুর গ্রামে গত মঙ্গলবার সন্ধ্যায় পুকুরের পানিতে ডুবে সাদিয়া আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের ফজর আলীর মেয়ে। সাদিয়া বাড়ির উঠানে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে পাশের পুকুরে পড়ে যায়। পাবনা অফিসমাদকদ্রব্য উদ্ধারকুমিল্লার আদর্শ সদর উপজেলার গোলাবাড়ী থেকে গত মঙ্গলবার রাতে ২০ কেজি গাঁজা, ৭৯ বোতল ফেনসিডিল, ৪৭ ক্যান বিয়ার ও ৭৬টি ভারতীয় উন্নতমানের শাড়ি উদ্ধার করেছেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা। বিজিবির বিবিরবাজার কোম্পানির অধীন গোলাবাড়ী পোস্টের নায়েক মো. এনায়েত হোসেনের নেতৃত্বে চার সদস্যের একটি টহল দল ওই অভিযান চালায়। বিজিবির সহকারী পরিচালক মো. ইমাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা আটক ১ ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আক্তার হোসেন ডাকাতের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন। উপজেলার সাতগাঁও গ্রামে গতকাল বুধবার ভোরে এ ঘটনা ঘটে। পরে আক্তার হোসেনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত সন্দেহে আলী মিয়া (২৫) নামের একজনকে আটক করে। তাঁকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ইয়াবাসহ গ্রেপ্তার কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর গ্রাম থেকে গতকাল বুধবার ৩২৫টি ইয়াবা বড়িসহ জুয়েল রানা (৪০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, এ ঘটনায় র্যাবের উপসহকারী পরিচালক গাজী ফজলুল হক বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছেন। জুয়েলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিজস্ব প্রতিবেদক, ভৈরব