একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুজনের মৃত্যুঘূর্ণিঝড় মহাসেনের মধ্যে হাসপাতালে যেতে না পারায় চাঁদপুরের হাইমচর উপজেলায় গতকাল বৃহস্পতিবার জোবেদা বেগম (৫০) ও রশিদ (৮৫) নামের দুজন মারা গেছেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া জানান, সকাল ১০টার দিকে আনোয়ার গাইনকান্দি গ্রামের জোবেদা অসুস্থ হয়ে পড়েন। এ সময় উত্তাল মেঘনা নদী পাড়ি দিয়ে তাঁকে চিকিৎসার জন্য চাঁদপুর বা হাইমচরে নিতে না পারায় তিনি মারা যান। দুপুর ১২টায় একই এলাকার রশিদও একই কারণে মারা যান। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  চাঁদপুর প্রতিনিধি নারীর মৃত্যু পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের পশুরিয়া গ্রামে গতকাল বৃহস্পতিবার মনোয়ারা বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। তাঁর স্বামীর নাম সুলতান হাওলাদার। সকাল আটটার দিকে ঝড়ে একটি গাছ সুলতান হাওলাদারের বসতঘরের ওপর উপড়ে পড়ে। এ সময় গাছের নিচে চাপা পড়ে সুলতান, তাঁর স্ত্রী মনোয়ারা ও ছেলে আবদুল জলিল আহত হন। বেলা একটার দিকে হাসপাতালে নেওয়ার পথে মনোয়ারা মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন আমড়াগাছিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিদিনভর বৃষ্টিমহাসেনের প্রভাবে মৌলভীবাজারে গতকাল বৃহস্পতিবার সারা দিনই দমকা বাতাস ও গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। গত বুধবার মধ্যরাত থেকে এ বাতাস ও বৃষ্টিপাতের শুরু হয়। টানা বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। শ্রীমঙ্গলে অবস্থিত আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ পর্যবেক্ষক হারুনুর রশীদ প্রথম আলোকে বলেন, মহাসেনের প্রভাবে এলাকায় ঝোড়ো বাতাস বইছে। নিম্নচাপ চলছে।  মৌলভীবাজার প্রতিনিধি আশ্রয়কেন্দ্রে মৃত্যুকক্সবাজারের মহেশখালী উপজেলায় গত বুধবার গভীর রাতে একটি আশ্রয়কেন্দ্রে সুফিয়া খাতুন (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ধলঘাটা ইউনিয়নের স্বাস্থ্যকর্মী মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, বুধবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় আতঙ্কে ইউনিয়নের পাঁচ শতাধিক নারী-পুরুষ বিভিন্ন এলাকার স্থানীয় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেন। রাত একটার দিকে সাপমারার ডেইল আশ্রয়কেন্দ্রে সুফিয়া খাতুনের মৃত্যু হয়।  মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি