একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ফরিদপুর শহরের ঝিলটুলী এলাকায় গতকাল শুক্রবার লোহার রড দিয়ে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন মো. মোশাররফ মোল্লা (৩৫)। তাঁর বাড়ি সালথা উপজেলার মীরের গোট্টি গ্রামে। তিনি ঝিলটুলী এলাকার সুমাটেক ফার্মাসিউটিক্যাল নামের একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে প্যাকিংম্যান হিসেবে কাজ করতেন। ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোহসীনুল হক বলেন, মোশাররফের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ফরিদপুর অফিসকর্মশালা অনুষ্ঠিতকুষ্টিয়া জেলা পরিষদ মিলনায়তনে গতকাল শুক্রবার ‘ফসলে রোগ ও পোকামাকড় দমনে করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যশোর অঞ্চল ও সিড লিংক নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে। সভায় কুষ্টিয়া, মেহেরপুর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট লোকজন অংশ নেন। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক লুৎফর রহমান। কুষ্টিয়া অফিসগ্রেপ্তারের দাবিনাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলীকে হত্যাচেষ্টা মামলার আসামিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌরসভার হলের কক্ষে কাউন্সিলররা সংবাদ সম্মেলন ডেকে ওই কর্মসূচি ঘোষণা করেন। এতে সভাপতিত্ব করেন পৌরসভার ১ নম্বর প্যানেল মেয়র রুনা বেগম। লিখিত বক্তব্য পাঠ করেন কাউন্সিলর মো. মোশাররফ হোসেন। গত বুধবার প্রাইভেট কারে নাটোরে যাওয়ার পথে উপজেলার ধারাবারিষার নয়াবাজার বিশ্বরোডে পৌঁছালে সন্ত্রাসীরা মেয়রের ওপর হামলা চালায়।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিকলেজছাত্রের মৃত্যুনীলফামারী সরকারি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র আবদুল মোহাইবিন মাসুম (১৭) খালে গোসল করতে গিয়ে ডুবে মারা গেছে। সে শহরের ডাকবাংলো এলাকার রফিকুল ইসলামের ছেলে। গত বৃহস্পতিবার দুপুরে শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজসংলগ্ন তিস্তা সেচ প্রকল্পের দিনাজপুর সেচ খালে বন্ধুদের সঙ্গে গোসল করার একপর্যায়ে পানিতে ডুবে যায় মাসুম।  নীলফামারী প্রতিনিধিশিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনার পূর্বধলা উপজেলা সদরের জগৎ মনি পাইলট উচ্চবিদ্যালয় থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের গতকাল শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে। বিদ্যালয়ের মিলনায়তনে প্রধান শিক্ষক শুধাংশু শেখর তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ওয়ারেসাত হোসেন বীর প্রতীক, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এরশাদ হোসেন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলাল উদ্দিন।  পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধিএকজন গ্রেপ্তারচাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার আতাউল করিম নামের জামায়াতের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলার হাটিলা পূর্ব ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি। দুপুর ১২টার দিকে আতাউলের ব্যবসাপ্রতিষ্ঠান মেসার্স করিম অ্যান্ড সন্স থেকে তাঁকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন জানান, তাঁর বিরুদ্ধে হরতালে পিকেটিং ও ভাঙচুরের ঘটনায় একাধিক মামলা রয়েছে।  হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধিসাংবাদিক লাঞ্ছিতঢাকার নবাবগঞ্জ উপজেলার সাপ্তাহিক এশিয়া বার্তার প্রতিনিধি মো. কাজী সোহেলকে কয়েকজন যুবক শারীরিকভাবে লাঞ্ছিত করেছে। সোহেলের অভিযোগ, সংবাদ প্রকাশের জের ধরে গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে যন্ত্রাইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে তাঁকে লাঞ্ছিত করে রহিম, লিটন ও সজল। এ ব্যাপারে নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুদ করিম জানান, সোহেলকে লাঞ্ছিত করার ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিলাশ উদ্ধারগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরাব এলাকা থেকে মো. আবদুর রহিম (২৪) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে বাড়ির পাশের একটি নিমগাছে গলায় রশি পেঁচানো অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়। মৌচাক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক সৈয়দ আজহারুল ইসলাম জানান, রহিম দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। লাশের সুরতহাল করার সময় আত্মহত্যার আলামত পাওয়া গেছে। পরিবার আবেদন জানালে লাশটি ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়।  গাজীপুর প্রতিনিধি