একনজরে
ডাকাতিগাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা স্টেশন রোডের অটো টেম্পোস্ট্যান্ড-সংলগ্ন নৃপেন চন্দ্র সেনের বাড়িতে গত রোববার দিবাগত রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে বাড়ির সবাইকে বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা ওই বাড়ি থেকে ১৪ ভরি স্বর্ণালংকার, তিন লাখ টাকা, ল্যাপটপ, মুঠোফোনসহ প্রায় ১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গাইবান্ধা প্রতিনিধিকারাদণ্ডবগুড়ার আদমদীঘি উপজেলায় মাদক বিক্রি ও সেবনের অপরাধে গতকাল সোমবার ছয়জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলার রামপুরা গ্রামের ইয়াদুলকে চোলাই মদ বিক্রি, কুসম্বি গ্রামের মনসুর আলী ও তাঁর স্ত্রী বেবী খাতুনকে গাজা বিক্রির অপরাধে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড এবং মাদক সেবনের অপরাধে কুসম্বি গ্রামের মামুন, আমজাদ ও কেশরতা গ্রামের মতিউর রহমানকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাসেল মনজুর ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিছেলেকে পুলিশেবখাটেপনা, চুরি ও মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামের মকবুল হোসেন তাঁর ছেলে আবদুল মমিনকে (৩০) গতকাল সোমবার পুলিশে সোপর্দ করেছেন। পরে মমিনকে ছয় মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুল ইসলাম। তিনি জানান, পুলিশ ভ্রাম্যমাণ আদালতে মমিনকে হাজির করলে তিনি অপরাধের কথা স্বীকার করেন এবং সাজা প্রার্থনা করেন। পরে তাঁকে ওই শাস্তি দেওয়া হয়। থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, গতকালই মমিনকে কারাগারে পাঠানো হয়েছে। বাগমারা (রাজশাহী) প্রতিনিধিকারাদণ্ডরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকার দুই মাদক ব্যবসায়ীকে দুই বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তরা হলেন আ. রাজ্জাক শেখ (৪৫) ও তাছলিমা বেগম (৩০)। গত রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম জাকারিয়া ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর আগে অভিযান চালিয়ে রাজ্জাকের বাড়ি থেকে ৫০০ গ্রাম এবং তাছলিমার বাড়ি থেকে এক কেজি গাঁজা জব্দ করা হয়। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিবাবার দণ্ডপিরোজপুরের নাজিরপুর উপজেলায় চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে বিয়ে দেওয়ার চেষ্টা করায় ওই ছাত্রীর বাবাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৃণাল কান্তি জানান, মাটিভাঙ্গা ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের আনোয়ার শেখ তাঁর মেয়েকে (১০) নাজিরপুর সদর ইউনিয়নের চিথলিয়া গ্রামের হানু শেখের ছেলে রিপনের সঙ্গে বিয়ে দেওয়ার আয়োজন করেন। গতকাল সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ এবং আনোয়ার শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগেই বরপক্ষ পালিয়ে যায়। পিরোজপুর প্রতিনিধিপানিতে ডুবে মৃত্যুবাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের দেপাড়া গ্রামে গতকাল সোমবার দুপুরে পানিতে ডুবে রাফিয়া (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের রেজাউল করিমের মেয়ে। পরিবারের সদস্যরা জানান, বাড়ির সামনে অন্য শিশুদের সঙ্গে খেলা করার একপর্যায়ে তাকে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুরে নেমে তল্লাশি চালিয়ে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। বাগেরহাট সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বাগেরহাট প্রতিনিধিস্কুলছাত্র নিহত কুমিল্লার দাউদকান্দি উপজেলার হাসানপুরে গতকাল সোমবার বাসের চাকায় পিষ্ট হয়ে মাসুদ সরকার (১০) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় কুমিল্লা থেকে ঢাকাগামী একটি বাস তৃতীয় শ্রেণীর ছাত্র মাসুদকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। সে উপজেলার সেন্দী গ্রামের জীবন সরকারের ছেলে। দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিলাশ উদ্ধার মৌলভীবাজার সদর উপজেলার মনু নদের দুর্লভপুর খেয়াঘাট এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় লোকজন জানান, গতকাল সোমবার মনু নদ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। সদর মডেল থানার ওসি মো. আজিজুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন। মৌলভীবাজার প্রতিনিধি গ্রেপ্তারটাঙ্গাইলের সখীপুরে নকল সোনা দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বকুল মিয়া (২৫) ও আবদুল হামিদ (২৭)। গতকাল সোমবার উপজেলার কচুয়া পূর্বপাড়ায় লোকজন তাঁদের ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। থানার এসআই আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিমৌমাছির হুলে মৃত্যু কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাউতি গ্রামে মৌমাছির হুলে রনজু বেওয়া (১০১) নামের এক নারী মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, গত শনিবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান রনজু বেওয়া। ওই সময় পুকুরসংলগ্ন একটি মেহগনি গাছের মৌচাকে ঢিল ছুড়ে মারে একটি শিশু। এ সময় মৌমাছির ঝাঁক ওই বৃদ্ধার ওপর আক্রমণ চালায়। মৌমাছির হুলের আঘাতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে রোববার দুপুরে তিনি মারা যান। তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধিদুই শিশুর মৃত্যুনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় গতকাল সোমবার বজ্রপাতে ও পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো মিনারা আক্তার (৬) ও আজিম (৯)। মিনারার চাচাতো ভাই মনির হোসেন জানান, বেলা সাড়ে তিনটার দিকে পাড়াগাঁও ঈদগাহের পুকুরে শিশুদের সঙ্গে গোসল করতে যায় মিনারা। এ সময় আকস্মিক বজ্রপাতে তার মৃত্যু হয়। আজিমের বাবা মো. সেলিম জানান, রূপগঞ্জের টানমুশুরি এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল আজিম। দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে নিখোঁজ হয় সে। পুকুরের পানিতে আজিমের লাশ ভেসে ওঠে। নারায়ণগঞ্জ প্রতিনিধিগ্রেপ্তার ১গাজীপুরের টঙ্গীর দত্তপাড়া এলাকা থেকে গত রোববার দিবাগত রাতে ফজলুল হক নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁর বাসা থেকে ২০০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। স্থানীয় লোকজনের ভাষ্যমতে, ফজলুল হক দত্তপাড়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে ইয়াবা বড়ির ব্যবসা করে আসছিল। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধিকম্পিউটার বিতরণ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে কারিগরি ও প্রযুক্তি শিক্ষা প্রসারের লক্ষ্যে গাজীপুরে বিনা মূল্যে কম্পিউটার ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দক্ষিণ কোরিয়ার জি এস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন করপোরেশন গাজীপুর পুলিশ লাইনস হাইস্কুলকে কম্পিউটার ও প্রয়োজনীয় সামগ্রী দেয়। বিদ্যালয় চত্বরে আয়োজিত কম্পিউটার বিতরণ অনুষ্ঠানে কোম্পানির প্রকল্প ব্যবস্থাপক জং দে লিম গাজীপুরের পুলিশ সুপার মো. আবদুল বাতেনের হাতে এসব কম্পিউটার ও সামগ্রী তুলে দেন। গাজীপুর প্রতিনিধি