একনজরে
পুলিশ আহতবগুড়ার শেরপুর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা সেনাসদস্য রায়হান আলী যৌতুক না পেয়ে তাঁর স্ত্রী পারুল আক্তারকে নির্যাতন করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁকে উদ্ধার করতে গিয়ে গত বৃহস্পতিবার শেরপুর থানার এএসআই আবদুল গাফফার আহত হন। রায়হান ও তাঁর বাবা আমজাদ শেখ গাফফারের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ রায়হান ও তাঁর বাবাকে আটক করেছে। পারুলের বড় ভাই বিল্লুর রহমান রায়হানসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন। শেরপুর (বগুড়া) প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিতনাটোরের গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী ও শ্রমিকনেতাদের হত্যাচেষ্টার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে শহরের চাঁচকৈড় এলাকার চৌরাস্তা মোড়ে সমাবেশ হয়েছে। গতকাল শুক্রবার শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশ থেকে শ্রমিকদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিকমিটি প্রত্যাখ্যান নওগাঁ জেলা যুবলীগের নতুন আহ্বায়ক কমিটি প্রত্যাখ্যান করেছেন সংগঠনটির একাংশের নেতা-কর্মীরা। গতকাল শুক্রবার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সংবাদ সমেঞ্চলন করে তাঁরা ওই কমিটি প্রত্যাখ্যান করেন। গত ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোদাদাদ খানকে আহ্বায়ক করে ৩১ সদস্যের কমিটি গঠন করার ঘোষণা দেওয়া হয়। নওগাঁ সংবাদদাতাদুজনের মৃত্যুরাজবাড়ীর পাংশার কালিকাপুর রেলসেতুর সঙ্গে ধাক্কা খেয়ে ট্রেন থেকে পড়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় দুজন মারা গেছেন। এঁরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিমপুর গ্রামের মামুন (২৫) ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় এলাকার শহীদুল ইসলাম (২৮)। রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. আবদুল গফুর মিয়া জানান, রাজবাড়ীর গোয়ালন্দ থেকে ছেড়ে আসা পোড়াদহগামী ট্রেনে যাওয়ার সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মামুন ও শহীদুল সেতুর সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান। রাজবাড়ী প্রতিনিধিকর্মশালা শুরুপিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে গতকাল শুক্রবার আউটসোর্সিং (ইন্টারনেটে কাজ করে আয়) বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এই কর্মশালার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম খান। কর্মশালায় ৭২ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। পিরোজপুর প্রতিনিধিবই উদ্ধারফরিদপুরের সদরপুর উপজেলার ভাসানচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বিনা মূল্যে বিতরণের জন্য দেওয়া দুই হাজার বই কেজিদরে বিক্রি করে দিয়েছিলেন। গতকাল শুক্রবার উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বশির শরীফ ওই বিদ্যালয়ের চত্বর থেকে বইগুলো উদ্ধার করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। ফরিদপুর অফিসগ্রেপ্তারঅপহরণের পর এক নারীকে ধর্ষণের অভিযোগে আজহারুল ইসলাম নামের এক যুবককে ময়মনসিংহের নান্দাইল উপজেলার রহিমপুর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। নান্দাইল মডেল থানার উপপরিদর্শক (এসআই) দুলাল চন্দ্র সেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মামলার এজাহারে বলা হয়, ১৮ ফেব্রুয়ারি আজহারুল ও তাঁর সহযোগীরা ওই নারীকে অপহরণ করেন। তিন মাস বিভিন্ন স্থানে আটকে রেখে তাঁকে ধর্ষণ করা হয়। নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিগাছ হত্যাহবিগঞ্জের মাধবপুর উপজেলার জগদীশপুর বিজে প্রগতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কর্মকারের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে। এলাকাবাসী, অভিভাবক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সূত্রে জানা যায়, ২০০৪ সালে গাছগুলো রোপণ করা হয়। গত বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় বন্ধ থাকায় প্রধান শিক্ষক বিদ্যালয়ের চারটি গাছ বিক্রি করে দেন। ওই দিনই ক্রেতা গাছগুলো কেটে নেন। সুজিত বলেন, বিদ্যালয়ের কার্যালয়কক্ষে দুটি চেয়ার দেওয়ার বিনিময়ে গাছগুলো তিনি স্থানীয় এক ব্যবসায়ীকে দিয়ে দিয়েছেন। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিলাশ উদ্ধারদক্ষিণ কেরানীগঞ্জের কাওটাইল এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে গতকাল শুক্রবার সকালে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩২) লাশ উদ্ধার করেছে পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক মো. সালাহউদ্দিন জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে সকাল ১০টার দিকে মৃতদেহ উদ্ধার করে মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত যুবকের গলায় বৈদ্যুতিক তার পেঁচানো ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর পরনে নীল রঙের প্যান্ট ও চেক জামা ছিল। ধারণা করা হচ্ছে, হত্যার পর গুম করার উদ্দেশ্যে তাঁকে নদীতে ফেলে দেওয়া হয়েছিল। লাশটি তিন-চার দিন আগের হওয়ায় শরীরে পচন ধরেছে। কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি