একনজরে
মেলা শুরুবগুড়ার আদমদীঘিতে গতকাল রোববার শুরু হয়েছে দুই দিনব্যাপী সোনারা ও শিববাটির মেলা। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় রোববার পৃথক দুটি জায়গায় এই মেলা দুটি বসে। উপজেলার শাওইল গ্রামে সোনারা ও শিববাটি গ্রামে শিববাটির মেলার আয়োজন করা হয়। মেলা দুটিকে কেন্দ্র করে আদমদীঘিসহ বগুড়ার কাহালু, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম, নওগাঁর রানীনগর ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার শতাধিক গ্রামে চলে উৎসবের আমেজ। ধান কাটার পর এ মেলা অনুষ্ঠিত হওয়ায় গ্রামের প্রায় সব বাড়িতে আসে আত্মীয়স্বজন। আদমদীঘি (বগুড়া) প্রতিনিধিকমিটি হয়নিচার মাসের বেশি সময় পার হলেও সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি গঠন করা হয়নি। পদপ্রত্যাশী নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, গত ১৬ জানুয়ারি উপজেলা ছাত্রদলের সম্মেলন অনুষ্ঠিত হয়। বিভিন্নমুখী চাপের কারণে উপজেলা সদর থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধানগড়া ইউনিয়নের রৌহা এইচজিবিএল উচ্চবিদ্যালয়ের মাঠে এ সম্মেলনে সংঘর্ষের আশঙ্কায় কমিটি গঠন সম্ভব হয়নি। জেলা ছাত্রদলের আহ্বায়ক আনোয়ার হোসেন পরবর্তী সাত দিনের মধ্যে কমিটি গঠনের ঘোষণা দেন। আনোয়ার হোসেন জানান, কমিটি গঠনের বিষয়টি প্রক্রিয়াধীন। রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিমানববন্ধনদিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এক আদিবাসী নারীকে ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষককে গ্রেপ্তারের দাবিতে উপজেলার আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষেরা এক ঘণ্টা মানববন্ধন করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে সঞ্চারকলিপি দিয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করা হয়। মানববন্ধনে অংশ নেওয়া আদিবাসীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ধর্ষণের পর ওই নারী বাক্শক্তি হারিয়ে ফেলেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, আসামি পলাতক; গ্রেপ্তারের চেষ্টা চলছে। ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধিদুই শিশুর মৃত্যু রাজশাহী নগরের শিরোইল কলোনি এলাকায় গতকাল রোববার বিকেলে পুকুরের পানিতে ডুবে স্কুলপড়ুয়া দুই শিশু মারা গেছে। তারা হলো নগরের আসাম কলোনির এলাকার আবুল মোল্লার মেয়ে বৃষ্টি (১২) ও আসাম কলোনি বউবাজার এলাকার বাবুর মেয়ে বীথি (৯)। বৃষ্টি শিরোইল কলোনি ইউসেফ স্কুলের ষষ্ঠ শ্রেণীতে ও বীথি শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। গতকাল তারা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে বীথি ও হাসপাতালে ভর্তির কিছুক্ষণ পর বৃষ্টি মারা যায়। নিজস্ব প্রতিবেদক, রাজশাহীমাদকাসক্তের মৃত্যুরাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল রোববার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির (৩৮) লাশ উদ্ধার করেছে। পুলিশের ধারণা, অতিমাত্রায় হেরোইন সেবনের কারণেই তাঁর মৃত্যু হয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ওসি মো. আবুল বাসার প্রত্যক্ষদর্শীদের বরাত জানান, গতকাল বেলা তিনটার দিকে দৌলতদিয়া ঘাট গাউছিয়া হোটেলের পেছনে অজ্ঞাতনামা ওই ব্যক্তি অতিমাত্রায় হেরোইন সেবনের পর মাথা ঘুড়ে পড়ে যান। এ সময় তাঁর সঙ্গে থাকা দুই ব্যক্তি দ্রুত তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই তিনি মারা যান। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিশিশুর মৃত্যুরাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা গ্রামে গত শনিবার বিকেলে বন্যার পানিতে ডুবে ফারদিন খান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ছোট ভাকলা অম্বলপুর গ্রামের হাসেম খানের একমাত্র ছেলে। ফারদিন শনিবার বিকেল চারটার দিকে বাড়ির পাশে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে পড়ে যায়। পরিবারের লোকজন পানিতে পড়ে থাকার সংবাদ পেয়ে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিগলা কাটা লাশকুষ্টিয়ার মিরপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের খন্দকবাড়িয়া এলাকা থেকে গতকাল রোববার সকালে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। সকাল নয়টার দিকে খন্দকবাড়িয়া তহশিল কার্যালয়ের কাছে ঝোপের মধ্যে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেন। মিরপুর থানার ওসি মতিয়ার রহমান জানান, দু-তিন দিন বয়সের শিশুটির গলা কাটা ছিল। কুষ্টিয়া অফিসপ্রশিক্ষণ কর্মশালারাজবাড়ীতে গতকাল রোববার সকালে পাঁচ দিনব্যাপী লার্নিং অ্যান্ড আর্নিং প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ কাজী কেরামত আলী। জেলা প্রশাসক মো. হাসানুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. রেজাউল হক, রাজবাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদিন। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয় এবং স্বনির্ভর বাংলাদেশের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ৪৩ জন শিক্ষিত বেকার তরুণ অংশ নেন। রাজবাড়ী প্রতিনিধিতিনজন গ্রেপ্তারকুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রোববার ভোরে এক হাজার ৫০৬ ইয়াবা বড়ি ও একটি মাইক্রোবাসসহ তিনজনকে গ্রেপ্তার করেছে সড়ক পুলিশ। তাঁরা হলেন জাহাঙ্গীর আলম মোল্লা (৩৬), মিরাজ হোসেন (৩৫) ও হাসান ব্যাপারী (৩০)। মিয়াবাজার সড়ক পুলিশ ফাঁড়ির সার্জেন্ট শাহাবুদ্দিন জানান, মিয়াবাজার এলাকায় টহলের সময় ঢাকাগামী একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইয়াবা বড়ি ও নগদ অর্থসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিমিছিলব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাহমুদুল হাছান ভুঁইয়ার মুক্তির দাবিতে মিছিল করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। এ সময় নেতা-কর্মীরা মাহমুদুল হাসানের বিরুদ্ধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুস ছালাম সিকদারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিমানববন্ধনময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হেলেনা আক্তারের হত্যাকারীদের বিচার দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল দুপুরে ঈশ্বরগঞ্জ চেয়ারম্যান সমিতির উদ্যোগে উপজেলা পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়। এ সময় বক্তব্য দেন চেয়ারম্যান সমিতির সভাপতি হারিছ উদ্দিন আহমেদ, জাটিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হাবিবুর রহমান, উচাখিলা ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম, বড়হিত ইউপির চেয়ারম্যান হেলাল উদ্দিন মণ্ডল, মাইজবাগ ইউপির চেয়ারম্যান ফরিদ মিয়া, ধীতপুর উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাদী প্রমুখ। ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি লাশ উদ্ধার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগরের মধ্যবাজারে নিজ বাসা থেকে গতকাল সকালে খানে আলম (৩২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর বাড়ি উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেখইজোড়া গ্রামে। তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করছে পুলিশ। মধ্যনগর থানার ওসি জানে আলম খান জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। অপমৃত্যুর মামলা হয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিদুই ভাইয়ের মৃত্যুসিলেটের গোয়াইনঘাট উপজেলার আঙ্গারজুর গ্রামে গতকাল রোববার খাদের পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। নিহত অজয় বিশ্বাস (৬) ও বিজয় বিশ্বাস (৭) স্থানীয় সালুটিকর বাজারের অটোরিকশাচালক অরেশ বিশ্বাসের ছেলে। গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি