একনজরে
দুই শ্রমিক নিহতচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পিঠালীতলা এলাকায় গতকাল মঙ্গলবার সকালে ধানবোঝাই একটি ট্রাক উল্টে দুই শ্রমিক নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন শিবগঞ্জের গুপ্তমানিক গ্রামের সাদেকুল ইসলাম ও মেসের আলী। সকালে নওগাঁ থেকে একটি ট্রাকে করে ধান নিয়ে শিবগঞ্জে ফিরছিলেন কয়েকজন শ্রমিক। পিঠালীতলা মাঠ এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুজন নিহত হন। আহত হন আরও ১০ জন শ্রমিক। তাঁদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জশিশুর মৃত্যু রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার হাউলি কেউটিল শাহজাহান মেম্বার পাড়া গ্রামে গত সোমবার পুকুরের পানিতে পড়ে হাসিবুল হাসান (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে স্থানীয় শফিক শেখের ছেলে ও দেওয়ান রহমতউল্লাহ কলেজিয়েট স্কুলের প্রথম শ্রেণীর ছাত্র। সোমবার বিদ্যালয়ে যাওয়ার আগে সে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। ফিরতে দেরি হওয়ায় পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকে। একপর্যায়ে পানিতে ভেসে উঠলে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅটোরিকশায় ডাকাতিব্রাহ্মণবাড়িয়ার সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে গত সোমবার রাতে সিএনজিচালিত দুটি অটোরিকশায় ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতেরা যাত্রীদের মারধর করে লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এতে নারীসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা ব্যক্তিরা হলেন সামসুল আরেফিন (৩০), শশা মিয়া (২৫), আবেদ মিয়া (৪০), আয়েশা বানু (৫৫) ও খানক ঋষি (২০)। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিসংঘর্ষে আহত ১০গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকায় গতকাল মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। স্থানীয় লোকজন জানান, সকালে সূত্রাপুর ইউনিয়নে একটি রাস্তা নির্মাণের কাজ করছিলেন শ্রমিকেরা। এ সময় শিমুলতলী গ্রামের শাহু মিয়া ও আলম মিয়ার জমিতে কিছু মাটি পড়লে তারা ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দেন। খবর পেয়ে ওই ইউপির সদস্য মো. ইউনুস আলী ঘটনাস্থলে উপস্থিত হলে ওই দুই ব্যক্তির সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে বোর্ডঘর বাজার এলাকায় উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। গাজীপুর প্রতিনিধি