একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজেট ঘোষণানাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) ২০১৩-১৪ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের পক্ষে সচিব নীল কমল সরকার বাজেট ঘোষণা করেন। গত বৃহস্পতিবার দুপুরে ইউপির সভাকক্ষে বাজেট ঘোষণা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আবু ইউনুস আলী। ঘোষিত বাজেটে সম্ভাব্য আয় ৩৬ লাখ ৯৮ হাজার ১৬৯ টাকা ও সম্ভাব্য ব্যয় ৩৬ লাখ ১৮ হাজার ৩৪০ টাকা ধরা হয়েছে। বাজেটে উদ্বৃত্ত দেখানো হয়েছে ৭৯ হাজার ৮২৯ টাকা।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরের বাগাতিপাড়ায় চলতি বছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮ জনকে ছাত্রকল্যাণ ফোরামের উদ্যোগে গতকাল শুক্রবার সকালে সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলার বাঁশবাড়িয়া উচ্চবিদ্যালয়ের সমেঞ্চলনকক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে ফোরামের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্রেনজন চাম্বু গং তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। ফোরামের সভাপতি রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন মঞ্জুরুল আলম, আবদুল আওয়াল, জাহাঙ্গীর আলম, মিজানুর রহমান, দুলাল উদ্দিন ও শিক্ষার্থী হাফিজুর রহমান। নাটোর প্রতিনিধিবার্ষিক সাধারণ সভাবাংলাদেশ দোকান মালিক সমিতি নীলফামারী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার শহরের শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি শামসুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম মাহফুজুল হক। সভায় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার আলমগীর রহমান, পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ ও চেম্বার সভাপতি আবদুল ওয়াহেদ সরকার বক্তব্য দেন। অনুষ্ঠানে সমিতির বার্ষিক আয়-ব্যয় ও সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান।  নীলফামারী প্রতিনিধিকাটা পড়ে মৃত্যুরাজবাড়ীর দৌলতদিয়া ঘাট থেকে বৃহস্পতিবার বিকেলে পোড়াদহগামী শাটল ট্রেনের নিচে কাটা পড়ে আমেনা বেগম (৮০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি গোয়ালন্দ পৌরসভার হাউলিকেউটিল গ্রামের মৃত নঈম উদ্দিন খাঁর স্ত্রী। বিকেল পাঁচটার দিকে শাটল ট্রেনটি দৌলতদিয়া থেকে পোড়াদাহর উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে হাউলিকেউটিল এলাকায় ওই বৃদ্ধা অসাবধানতাবশত রেললাইন পার হতে গেলে ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান। জিআরপি পুলিশ লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।  গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিঅধ্যক্ষ আটকফরিদপুরে আবাসিক ছাত্রীদের যৌন হয়রানি করার অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ সাইফুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শহরের দক্ষিণ কালীবাড়ি এলাকায় অবস্থিত এস এ মান্নান ক্যাডেট স্কুল ও কলেজে এ ঘটনা ঘটে। ওই প্রতিষ্ঠানের আবাসিক ছাত্রীরা অভিযোগ করেছে, অধ্যক্ষ তাদের যৌন হয়রানি করাসহ নানা অনৈতিক প্রস্তাব দিতেন। ফরিদপুর কোতোয়ালি থানার ওসি সৈয়দ মোহসীনুল হক বলেন, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। তবে সাইফুল ইসলাম দাবি করেছেন, ষড়যন্ত্র করে তাঁকে ফাঁসানো হয়েছে।  ফরিদপুর অফিস হরিণ উদ্ধারজোয়ারের তোড়ে ভোলার লালমোহন উপজেলার মঙ্গলসিকদার এলাকায় একটি হরিণ ভেসে এসেছে। গতকাল শুক্রবার সকালে স্থানীয়ভাবে সংবাদ পেয়ে লালমোহন উপজেলা বন বিভাগের লোকজন হরিণটিকে উদ্ধার করেন। লালমোহন বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আলাউদ্দিন জানান, জোয়ার-জলোচ্ছ্বাসে ভোলার বিভিন্ন বনের বন্য প্রাণীগুলো ভেসে যাচ্ছে। এটি সেই প্রাণীগুলোর একটি। হরিণটি উদ্ধার করে বেলা দুইটার দিকে বন বিভাগের মাধ্যমে মেঘনা নদীর উড়ির চরে অবমুক্ত করা হয়েছে। এর আগে হরিণটিকে চিকিৎসা দেওয়া হয়। ভোলা অফিসনির্মাণশ্রমিকের মৃত্যুঢাকার সাভারের তালবাগ এলাকায় গতকাল শুক্রবার নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে নুরুল ইসলাম (২৬) নামের এক নির্মাণশ্রমিক মারা গেছেন। তিনি সিরাজগঞ্জ সদর উপজেলার চরবালি ঘুগরি গ্রামের ইদ্রিস মিয়ার ছেলে। সাভার থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, সকাল সাতটার দিকে নুরুল ইসলাম ১০ তলার ছাদে পানি দিচ্ছিলেন। এ সময় পা পিছলে তিনি নিচে পড়ে যান। মুমূর্ষু অবস্থায় তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফরিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, সাভারগ্রেপ্তার ৮ঢাকার দোহার উপজেলায় অশ্লীল দৃশ্যের দুই হাজার ২৫০টি সিডি, তিনটি কম্পিউটারসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার জয়পাড়া কিছুক্ষণ সিনেমা হল সড়কের কয়েকটি বিপণিবিতানে অভিযান চালিয়ে র‌্যাব-১১-এর একটি দল অশ্লীল সিডির ব্যবসায়ী শাহীন মাহমুদ, মো. সেন্টু ও মো. দীপুকে গ্রেপ্তার করে। পরে জয়পাড়া হাট এলাকায় অভিযান চালিয়ে অশ্লীল সিডি বিক্রির সময় শেখ নজরুল, সিরাজ খান, সোহাগ হোসেন, রনি মৃধা ও শফিকুর রহমানকে গ্রেপ্তার করা হয়। রাতে তাঁদের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। পরে তাঁদের দোহার থানায় হস্তান্তর করা হয়।  নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিআসামি গ্রেপ্তারনারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় হত্যা মামলার পলাতক আসামি আনোয়ার ওরফে আনুকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল শুক্রবার উপজেলার শ্রীনিবাসদী গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আড়াইহাজার থানার ওসি আখতার মোর্শেদ দাবি করেন, আনোয়ার তিনটি হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে ডাকাতিসহ আরও কয়েকটি মামলা আছে। চোলাই মদসহ বিভিন্ন মাদকের ব্যবসার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি