একনজরে
জন্মজয়ন্তী উদ্যাপনসম্মাননা প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে গত শুক্রবার সন্ধ্যায় পাবনায় রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপিত হয়েছে। শহরের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে পাবনার রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্যাপন পরিষদ এ উৎসবের আয়োজন করে। উৎসবের আহ্বায়ক ও পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক খোন্দকারের সভাপতিত্বে দুই কবির কর্মময় জীবন নিয়ে আলোচনা হয়। বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য পাঁচজনকে সম্মাননা দেওয়া হয়। তাঁরা হলেন শিক্ষায় সোলায়মান মিয়া (মরণোত্তর), মুহামঞ্চদ কামরুজ্জামান ও মুহামঞ্চদ নুরুন্নবী, সাংবাদিকতায় আনোয়ারুল হক এবং সাহিত্যে মনোয়ার হোসেন। পাবনা অফিসমেয়রদের কর্মশালাউত্তরাঞ্চলের বিভিন্ন পৌরসভার ৩১ জন মেয়রের অংশগ্রহণে গতকাল শনিবার পাবনার বেড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাসকরণবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বেড়া পৌর ভবনের কমিউনিটি সেন্টারে সকাল ১০টায় কর্মশালা শুরু হয়। মিউনিসিপ্যালিটি অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ম্যাব) ও ইউএনডিপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন ম্যাবের নির্বাহী সভাপতি ও বেড়া পৌরসভার মেয়র আবদুল বাতেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক। এ ছাড়া কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পাবনা জেলা পরিষদের প্রশাসক সাইদুল হক, সাবেক অতিরিক্ত সচিব এম এ কদ্দুস, ইউএনডিপির কর্মসূচি ব্যবস্থাপক পুজি পুজিওনো প্রমুখ। বেড়া (পাবনা) প্রতিনিধিযাত্রীর লাশ উদ্ধারকাওড়াকান্দি-মাওয়া নৌপথে পদ্মায় ডুবে যাওয়া স্পিডবোটের নিখোঁজ চার যাত্রীর একজনের লাশ গতকাল শনিবার কাওড়কান্দি ঘাটের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। শিবচর থানার ওসি এ কে এম মাসুদ খান জানান, মৃত ব্যক্তির নাম ইমরান হোসেন (৩০) ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ঝটি গ্রামের টুকু মিয়ার ছেলে। অন্য তিনজন এখনো নিখোঁজ। গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পদ্মায় প্রচণ্ড ঢেউয়ে ১৩ যাত্রীসহ স্পিডবোট ডুবে যায়। চালকসহ নয়জনকে উদ্ধার করা হলেও চারজন নিখোঁজ হয়। শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঅস্ত্রসহ আটকরাজবাড়ীর পাংশা উপজেলায় গতকাল শনিবার বেলা ১১টার দিকে অনু খাঁ (২৮) নামের এক তরুণকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তিনি উপজেলার সরিষা ইউনিয়নের ধুলিয়াট বাগদুল গ্রামের বক্কার খাঁর ছেলে। পাংশা থানার উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন ভূইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই গ্রামে অভিযান চালিয়ে অনুকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় শাটারগান ও একটি গুলি উদ্ধার করা হয়। রাজবাড়ী প্রতিনিধিশিশুবিকাশ কেন্দ্রফরিদপুরে ‘শাপলা কুড়ি’ শিশুবিকাশ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে কেন্দ্রের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নূরুন নবী তালুকদার। এ উপলক্ষে কাফুরার বন্যা আশ্রয়কেন্দ্রে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর হোসেন। ফরিদপুর অফিসঝটিকা মিছিলশিবিরের কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ শহরে আবারও লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে মিছিল করেছে জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবির। শনিবার বেলা ১১টায় শহরের ডিআইটি রেলওয়ে জামে মসজিদের সামনে থেকে বের হওয়া মিছিল বঙ্গবন্ধু সড়ক দিয়ে নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই শিবিরের কর্মীরা পালিয়ে যান। নারায়ণগঞ্জ প্রতিনিধিসংঘর্ষে আহত ১০মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের চাঁন মিয়া এবং মাহমুদ হোসেনের বসতবাড়ির সীমানায় একটি আমগাছ রয়েছে। চাঁন মিয়া ওই গাছের আম ভোগ করে আসছিলেন। গত বৃহস্পতিবার তাঁর বাড়ির লোকজন সেই গাছের আম পেরে নেন। এ নিয়ে দুইবাড়ির লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। গতকাল সকালে একই ঘটনা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হন। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেদায়াতুল ইসলাম বলেন, কেউ লিখিত অভিযোগ করেননি। মানিকগঞ্জ প্রতিনিধিঅস্ত্র-মাদক উদ্ধারগাজীপুরে টঙ্গীর মাজার বস্তি এলাকায় র্যাবৎ-১-এর একটি দল গতকাল শনিবার গভীর রাতে গোপন সংবাদে জানতে পেরে শহীদ মুন্সি নামে এক মাদক ব্যবসায়ীকে চার রাউন্ড গুলিভর্তি একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করে। একই সময় মাদক ব্যবসায়ী ফাতেমা বেগম (৭০), রুবি (২০), হাজেরা (৩০), আবুল হোসেন (৪২) ও রঞ্জুকে গ্রেপ্তার করে। তাঁদের স্বীকারোক্তিতে তল্লাশি করে ছয় কেজি গাঁজা ও ১০০ পিস ইয়াবা উদ্ধার করে। সকালে তাঁদের বিরুদ্ধে দুটি পৃথক মামলা দিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি