একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানববন্ধনঠাকুরগাঁওয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার করার দাবিতে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। গতকাল রোববার সকালে জেলা শহরের চৌরাস্তায় তাঁরা এ কর্মসূচি পালন করেন। পরে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের (এসপি) কাছে স্মারকলিপি দেওয়া হয়। মানববন্ধনে বক্তৃতা করেন ঠাকুরগাঁও বণিক সমিতির সভাপতি হাবিবুল ইসলাম, সহসভাপতি মুরাদ হোসেন, ব্যবসায়ী সমিতির সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, জুয়েলারি ব্যবসায়ী মালিক সমিতির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ। গত ২২ মে রাতে শহরের নর্থ সার্কুলার সড়কের ‘খোয়াজা গিনি হাউস’ নামের একটি স্বর্ণের দোকানের মালিক ও কর্মচারীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ৩০০ ভরি স্বর্ণালংকার নিয়ে যায় ডাকাতেরা।  ঠাকুরগাঁও প্রতিনিধিতিন দফা দাবিআসন্ন জাতীয় বাজেটে প্রতিবন্ধীদের জন্য পৃথক বরাদ্দ, জাতীয় সংসদে প্রতিবন্ধীদের জন্য আসন সংরক্ষণ ও জাতিসংঘ সনদের আলোকে প্রতিবন্ধীদের জন্য বৈষম্যহীন আইন করার দাবি জানিয়েছেন চাঁপাইনবাবগঞ্জের প্রতিবন্ধীরা। গতকাল রোববার বেলা ১১টায় জেলার প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সমেঞ্চলনে প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদের জেলা নেতারা এই দাবি জানান। লিখিত বক্তব্যে পরিষদের জেলা সভাপতি সেন্টু আলী বলেন, দেশে দুই কোটি ৪০ লাখ প্রতিবন্ধী লোক রয়েছেন। বিপুল এই জনগোষ্ঠীর উন্নয়নে সরকার সঠিক দায়িত্ব পালন করছে না।  নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জকর্মশালা‘সরকারি ক্রয় কার্যক্রমে নাগরিক সম্পৃক্ততার উপায়’ শীর্ষক এক কর্মশালা গতকাল রোববার সাতক্ষীরা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব গভর্নেন্স স্টাডিজ বিভাগ আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মু. আনোয়ার হোসেন হাওলাদার। কর্মশালায় বিভিন্ন বিষয়ের ওপর বক্তব্য দেন সাতক্ষীরা পৌরসভার মেয়র আবদুল জলিল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি প্রমুখ। মুক্ত আলোচনায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবদুল মান্নান খান, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ লিয়াকত পারভেজ প্রমুখ।  নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা উপনির্বাচনরাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে উপনির্বাচনের ভোট গ্রহণ গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। এতে রাবেয়া খানম চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শনিবার সন্ধ্যায় বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান তাঁর কার্যালয়ে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন। সাত হাজার ৮৪৯ ভোট পেয়ে রাবেয়া বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সায়েদুর রহমান পাঁচ হাজার ৫৬১ ভোট পান। ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর ওই ইউপির চেয়ারম্যান ও রাবেয়ার স্বামী মকিবর রহমান মারা গেলে পদটি শূন্য হয়।  রাজবাড়ী প্রতিনিধি কৃষকের মৃত্যু টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাদেক আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি টাঙ্গাইলের বাসাইল উপজেলার আন্দিরাপাড়া গ্রামে। তিনি সখীপুর উপজেলার বংকী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গতকাল রোববার সকালে ঘুরতে বের হয়ে গ্রামের মহর আলীর পোলট্রি খামারের বৈদ্যুতিক তারে সাদেক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।  সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধিপ্রতিবন্ধীদের কল্যাণে...প্রতিবন্ধীদের জন্য উন্নয়ন সমন্বয় মন্ত্রণালয় গঠনসহ কয়েক দফা দাবিতে সুনামগঞ্জে গতকাল সংবাদ সমেঞ্চলন হয়েছে। জেলা প্রতিবন্ধী নাগরিক অধিকার পরিষদ সুনামগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সমেঞ্চলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্যসচিব এম তাজুল ইসলাম তারেক। তাঁদের অন্য দাবিগুলো হলো জাতীয় সংসদে ৩৫টি এবং স্থানীয় সরকারের সব স্তরে প্রতিবন্ধীদের জন্য দুটি করে আসন সংরক্ষণসহ অধিকারভিত্তিক ও বৈষম্যমুক্ত আইন প্রণয়ন।  সুনামগঞ্জ অফিসযুবকের মৃত্যুসিলেটের গোয়াইনঘাট উপজেলার হাজরাই গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত যুবকের নাম ছয়ফুল ইসলাম (৩২)। তিনি হাজরাই গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। শনিবার সন্ধ্যায় গ্রামের বাঁশঝাড়ে তিনি বাঁশ কাটতে যান। এ সময় তিনি বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।  গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধিআমিরসহ গ্রেপ্তার ৩মানিকগঞ্জ শহরের বেউথা এলাকা থেকে গতকাল রোববার জেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেনকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ সময় জেলা জামায়াতের সদস্য মো. ইকবাল ও ছাত্রশিবিরের সাহানুর আলমকে গ্রেপ্তার করা হয়। দেলোয়ার হোসেনের ভাই শামীম শিকদার জানান, হজে যাওয়ার জন্য তাঁর ভাই পাসপোর্ট করতে সেখানে যান। এ সময় পুলিশ তাঁকে আটক করে নিয়ে যায়। সদর থানার ওসি মো. সফিকুল ইসলাম বলেন, তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।  মানিকগঞ্জ প্রতিনিধিগণপিটুনিতে নিহত নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার জালাকান্দি এলাকায় গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে ডাকাতির প্রস্তুতিকালে গণপিটুনিতে সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার এসআই আশরাফুজ্জান দাবি করেন, সাইফুলের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি, ডাকাতিসহ ১৭টি মামলা রয়েছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধিলাশ উদ্ধারনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হাটাবো এলাকা থেকে গতকাল রোববার সোহেল মিয়া (১৮) নামের এক তরুণের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোহেল হাটাবো পিঠাকুড়ি এলাকার প্রয়াত আমিন উদ্দিনের ছেলে। সোহেলের চাচাতো ভাই ও দিনকাল-এর রূপগঞ্জ প্রতিনিধি মুকবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যা থেকে সোহেল নিখোঁজ ছিলেন।  নারায়ণগঞ্জ প্রতিনিধি