একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার দায়ে যাবজ্জীবনসিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় শিশু কামাল ও লাশ গুম চেষ্টার মামলার রায়ে আলম হোসেন নামের একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১। একই সঙ্গে আলমকে ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় অপর একটি ধারায় আসামিকে আরও দুই বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-১-এর বিচারক উম্মে কুলসুম এ রায় ঘোষণা করেন। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জতিন মাস পর উদ্ধারনওগাঁর মান্দায় অপহরণের তিন মাস পর ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে (১১) উদ্ধার করেছে পুলিশ। গত রোববার রাতে ময়মনসিংহের ভালুকার সিড স্টোর বাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। এ সময় তোফাজ্জল হোসেন (৩০) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নওগাঁ সংবাদদাতাঅস্ত্রসহ গ্রেপ্তাররাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার পুলিশ গতকাল মঙ্গলবার দৌলতদিয়া-ফরিদপুর মহাসড়কের গোয়ালন্দের শ্রীদামদত্ত পাড়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে গুলিভর্তি বিদেশি পিস্তলসহ খন্দকার রাহুল আহাম্মেদ ওরফে রোহান (২৫) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে। রোহান মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বাড়ইখালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধিট্রেনে কেটে মৃত্যুকুষ্টিয়ার ভেড়ামারায় ট্রেনে কাটা পড়ে রুবেল হোসেন (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রুবেল দৌলতপুর উপজেলার বৈধ্যনাথতলা গ্রামের মিরাজুল ইসলামের ছেলে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র ছিল। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারা রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রাজশাহী থেকে ছেড়ে আসা শাহ মুখদুম এক্সপ্রেস ভেড়ামারা স্টেশনে থামার আগেই রুবেল নামার চেষ্টা করলে পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায়। কুষ্টিয়া অফিস