একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুফরিদপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোবাইকের এক চালক মারা গেছেন। গতকাল বুধবার সকাল আটটার দিকে এ ঘটনা ঘটে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের হিলালদি গ্রামে। অটোবাইকের চালক ওই ইউনিয়নের রশিদপুরা গ্রামের শাহেদ আলী মাতুব্বরের ছেলে ফারুক মাতুব্বর (২৫)। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘারুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. শফিউদ্দিন মোল্লা জানান, সকালে হিলালদি গ্রামের হায়দার হোসেনের রাইসমিলে অটোবাইকটি চার্জ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান ফারুক।  ফরিদপুর অফিসদুর্ঘটনায় মৃত্যুপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গত মঙ্গলবার বিকেলে সড়ক দুর্ঘটনায় ভাড়ায়চালিত মোটরসাইকেলের চালক মিরাজ হোসেনের মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার ছোনাউঠা গ্রামে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে মঠবাড়িয়া-ভগীরতপুর সড়কের মিরুখালী নামক স্থানে দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মিরাজ হোসেন (২২), আলাউদ্দিন (২৪) ও আরোহী মো. ইয়াসিন (২০) আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে মিরাজ ও আলাউদ্দিনের অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বেলা তিনটার দিকে মিরাজ মারা যান।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিফুলকোর্ট রেফারেন্সলালমনিরহাটে আইনজীবী মাহবুবার রহমানের মৃত্যুতে গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট আদালতের সব ধরনের বিচারিক কাজ মুলতবি করে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়। লালমনিরহাট জেলা জজ এজলাসে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ও দায়রা জজ ওসমান হায়দার। অনুষ্ঠানে মাহবুবার রহমানের জীবনী ও কর্মকাণ্ড তুলে ধরে আলোচনা করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, সহসভাপতি সফুরা বেগম প্রমুখ। জেলা জাতীয় পার্টির আহ্বায়ক মাহবুবার রহমান গত ২৯ মে সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।  লালমনিরহাট প্রতিনিধিউত্ত্যক্ত করায় দণ্ডপাবনা সদর উপজেলার রাজাপুর এলাকায় এক মেয়েকে উত্ত্যক্ত করার দায়ে ভ্রাম্যমাণ আদালত রাজিব হোসেন (২০) নামের এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে মেয়েটি যুব উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্রের সামনের সড়ক দিয়ে পাবনা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় রাজিব বিভিন্নভাবে তাঁকে উত্ত্যক্ত করেন। প্রতিবাদ করলে রাজিব তাঁর ওড়না ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে অভিযোগ পেয়ে পুলিশ রাজিবকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহের নিগার এ আদেশ দেন।  পাবনা অফিসচেয়ার বিতরণ শেরপুর প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে গতকাল বুধবার দুস্থ প্রতিবন্ধী শিক্ষার্থীসহ ১০ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শহরের মধ্যশেরী এলাকায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা বিভাগের উপপরিচালক মো. সামছুল আলম। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহামঞ্চদ জাকীর হোসেন।  শেরপুর প্রতিনিধি যাবজ্জীবন কারাদণ্ড স্ত্রী হত্যার দায়ে আবদুর রশিদ নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তাঁর বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার সুরুজ গ্রামে। গতকাল বুধবার টাঙ্গাইলের ১ নম্বর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বজলুর রহমান এই রায় দেন। মামলার অপর দুই আসামি রশিদের মা রওশন আরা বেগম ও তাঁর ভাই আবদুর রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেওয়া হয়েছে।  টাঙ্গাইল প্রতিনিধিঅগ্নিকাণ্ড মৌলভীবাজার সদর উপজেলার সম্পাশী গ্রামের মন্তাজ মিয়ার বসতঘরের সাতটি কক্ষ আগুনে পুড়ে গেছে। গতকাল বুধবারের এ অগ্নিকাণ্ডে মন্তাজের প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিসের মৌলভীবাজার কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা শাহীন আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  মৌলভীবাজার প্রতিনিধি কাল কনসার্টমেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকীসহ নারায়ণগঞ্জের সব হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে কনসার্টের আয়োজন করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। কাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ওই কনসার্ট হবে। অনুষ্ঠানে সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হবে। কনসার্টে শিল্পী মাকসুদ (ঢাকা ব্যান্ড), লীলা, ব্যান্ডদল চিৎকার, সমগীত ও গানের দল গায়েনের সংগীত পরিবেশন করার কথা রয়েছে। আবৃত্তি করবে কণ্ঠমালা আবৃত্তি সংগঠন।  নারায়ণগঞ্জ প্রতিনিধিদুই মামলানারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গত রোববার বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের দরপত্র জমা দেওয়া নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় এক পক্ষের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। তবে গতকাল বুধবার পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। পুলিশ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা জানান, রোববার জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহাগ রনির সমর্থকদের সঙ্গে সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমানের সমর্থকদের সংঘর্ষ হয়। এ ঘটনায় ওই দিন রাতেই সোনারগাঁ থানার পুলিশ বাদী হয়ে মোস্তাফিজুরসহ তাঁর পক্ষের ২১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেন। রোববার সংঘর্ষের সময় হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে গত মঙ্গলবার রাতে মামলা করেন সোহাগ রনি। ওই মামলায় মোস্তাফিজুরকে প্রধান আসামি করা হয়েছে।  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি