একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধান-চাল সংগ্রহনাটোরের গুরুদাসপুরে চুক্তিবদ্ধ চালকলের মালিকদের কাছ থেকে ধান-চাল সংগ্রহ শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদের চেয়ারম্যান সরকার এমদাদলু হক মোহাম্মদ আলী অভিযানের উদ্বোধন করেন। এ সময় ইউএনও মোছা. ইয়াসমিন আক্তার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফেরদৌস সরকার, ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শরিফুল ইসলাম, উপজেলা চালকল মালিক সমিতির সভাপতি আয়নাল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।  গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধিবজ্রপাতে মৃত্যুঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও গ্রামে গত বুধবার দিবাগত রাতে বজ্রপাতে চম্পা রানি (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় চম্পার দাদিও আহত হয়েছেন। এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাজাগাঁও গ্রামের জগেশ চন্দ্রের মেয়ে চম্পা রানি তার দাদিকে নিয়ে ঘুমিয়ে ছিল। বুধবার রাত দেড়টার দিকে ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। এতে চম্পা রানি বজ্রপাতে ঝলসে মারা যায়। একই ঘটনায় চম্পার দাদি লাল মণি (৬০) আহত হন।  ঠাকুরগাঁও প্রতিনিধিশতভাগ উপস্থিতিশ্রেণিকক্ষে শতভাগ উপস্থিতিসহ মোট পাঁচ ক্যাটাগরিতে রাজশাহী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সম্মান প্রথম বর্ষের ৭০ জন শিক্ষার্থীকে গতকাল পুরস্কৃত করা হয়। বিভাগের শিক্ষক নিতাই কুমার সাহা শিক্ষার্থীদের প্রাইভেট ও কোচিং বাদ দিয়ে ক্লাসে টানার জন্য এই পুরস্কার প্রবর্তন করেছেন। মনোবিজ্ঞান বিভাগে সম্মেলন কক্ষে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগের বিভাগীয় প্রধান আবুল কালাম আজাদ। প্রধান অতিথি ছিলেন রাজশাহী কলেজের উপাধ্যক্ষ হবিবুর রহমান।  নিজস্ব প্রতিবেদক, রাজশাহীতিন কর্মচারী বরখাস্তঅনিয়ম ও দুর্নীতির অভিযোগে পাবনা জেলা পরিষদের তিন কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। জেলা পরিষদের প্রশাসক গত মঙ্গলবার রাতে তাঁদের বরখাস্ত করেছেন। তাঁরা হলেন জেলা পরিষদের ঈশ্বরদী ডাকবাংলোর তত্ত্বাবধায়ক দোয়েল বিশ্বাস, ভাঙ্গুড়া নতুন ডাকবাংলোর এমাউল হক ও ভাঙ্গুড়া পুরোনো ডাকবাংলোর মোস্তাফিজুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, দীর্ঘদিন ধরেই এ অনিয়ম চলছিল। ফলে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।  পাবনা অফিসচালকদের প্রশিক্ষণনিরাপদ সড়ক ও দুর্ঘটনা হ্রাসকল্পে কুষ্টিয়ায় পেশাজীবী গাড়িচালকদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কুষ্টিয়া বিআরটিএর আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলনকক্ষে কর্মশালায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, বিআরটিএ কুষ্টিয়ার উপপরিচালক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। কর্মশালায় গাড়ি চালানো, কাগজপত্রের সতর্কতা, সাইন মার্কিং ও আইন সম্পর্কে সচেতনতামূলক বিষয়ের ওপর ট্রাফিক পুলিশের পরিদর্শক ইলিয়াস হোসেন ও মোটরযানের প্রশিক্ষক হুমায়ন কবির প্রশিক্ষণ দেন।  কুষ্টিয়া অফিসপ্রশিক্ষণ কর্মশালাপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প দ্বিতীয় পর্যায়ের আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিবের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সহকারী কমিশনার মো. ইয়াসিন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা যতি শংকর রায়, এস এম আকবর, শিক্ষক সুমন হাওলাদার প্রমুখ। এতে ৫০টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা অংশ নেন।  মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিট্রাকের চাপায়... ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার ট্রাকের চাপায় জাহিদ সরদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার ঠেঙ্গামারি গ্রামে। গৌরনদী মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে।  গৌরনদী (বরিশাল) প্রতিনিধিচেয়ারম্যান বরখাস্তব্রাহ্মণবাড়িয়ার নবীনগর (পশ্চিম) ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম কিবরিয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আদালতে ফৌজদারি মামলা থাকায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তাঁকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়। এ-সংক্রান্ত মন্ত্রণালয়ের একটি চিঠি গত বুধবার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে পৌঁছায়। ইউএনও আ ন ম নাজিম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।  নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি গ্রেপ্তার ১ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় গত বুধবার বাক্প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে হারিস মিয়া নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। হারিস উপজেলার ননাই গ্রামের হযরত আলীর ছেলে। ওই তরুণীর মা গতকাল সাংবাদিকদের জানান, গত বুধবার বিকেলে বাক্প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করেন হারিস। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসেম জানান, ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থানীয় সদস্য গতকাল সকালে বিষয়টি জানান। এরপর হারিসকে আটক করা হয়।  তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি শিশুর মৃত্যুকুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় গতকাল বৃহস্পতিবার পানিতে ডুবে নাঈমুর রহমান নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উজানমুড়ি গ্রামের জালাল আহমদের ছেলে। এলাকাবাসীর কয়েকজন জানান, খেলার সময় নাঈমুর বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু নাঈমুরকে মৃত ঘোষণা করেন।  চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিশিশুর মৃত্যুমানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামে গতকাল বৃহস্পতিবার তানভীর হোসেন নামের আড়াই বছরের এক শিশু ডোবার পানিতে পড়ে মারা গেছে। শিশুটি ওই গ্রামের শহিদ মিয়ার ছেলে। শিশুটির পরিবার জানায়, গতকাল দুপুর ১২টার দিকে বাড়ির উঠানে সঙ্গীদের সঙ্গে খেলছিল তানভীর। একপর্যায়ে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে যায় সে। খোঁজাখুঁজির একপর্যায়ে স্বজনেরা তাকে ডোবা থেকে উদ্ধার করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।  মানিকগঞ্জ প্রতিনিধি গ্রেপ্তার ৪নারায়ণগঞ্জ সদর উপজেলায় এক লাখ ৩০ হাজার টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফতুল্লার উত্তর ইসদাইর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সমেঞ্চলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। তিনি জানান, কোথায় জাল টাকা তৈরি হয় এবং এর সঙ্গে ব্যাংকের কোনো কর্মকর্তা বা কর্মচারী জড়িত আছেন কি না, তা জানার চেষ্টা চলছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধিজরিমানা মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অবৈধভাবে মাটি কাটার দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে তিনজনকে মোট দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করেছেন মাটি কাটায় ব্যবহূত তিনটি ভেকু (এক্সকাভেটর)। নির্বাহী হাকিম ও শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম গালিব খান গতকাল ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোন্তাজ হোসেন, আবদুল হালিম ও ইদ্রিস আলীকে ৫০ হাজার করে দেড় লাখ টাকা জরিমানা করেন।  মানিকগঞ্জ প্রতিনিধিঅবরোধনারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়ায় বালু নদে নির্মাণাধীন সেতুর কাজ দ্রুত শেষ করার দাবিতে গতকাল বৃহস্পতিবার সড়ক ও নৌপথ অবরোধ করেন এলাকাবাসী। কায়েতপাড়ার বেশ কয়েকজন বাসিন্দা জানান, প্রায় নয় বছর আগে বালু নদের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু কয়েক মাস চলার পর কাজ বন্ধ হয়ে যায়। এরপর আর সেতুর নির্মাণকাজ শুরু হয়নি।  নারায়ণগঞ্জ প্রতিনিধি