একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিস্তলসহ আটক ২পাবনার ঈশ্বরদী শহরের রেলওয়ে গেট এলাকা থেকে গত শুক্রবার সন্ধ্যায় দুটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও ১৪ রাউন্ড তাজা গুলিসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক করা ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার ষোলদাগ দক্ষিণপাড়া গ্রামের সজল (২৫) ও ঈশ্বরদীর পাকশী বাজার পাড়ার শাহিন (২৫)। পুলিশের ভাষ্যমতে, সজল ও শাহিন দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ব্যবসা চালিয়ে আসছিলেন।  ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিসম্মেলন অনুষ্ঠিত সিরাজগঞ্জের রায়গঞ্জ ও তাড়াশ উপজেলার আদিবাসী ওঁরাও ছাত্রছাত্রীদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার ক্ষীরপোতা আদিবাসী একাডেমি ভবনে সিরাজগঞ্জ জেলা ওঁরাও ছাত্রছাত্রী আয়োজিত দিনব্যাপী এ সম্মেলনে সভাপতিত্ব করেন সুরেশ চন্দ্র কেরকেটা। বক্তব্য দেন সোনাখাড়া ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, নওগাঁ জেলা ওঁরাও জনগোষ্ঠীর নেতা বঙ্গপাল সর্দার, নাটোরের নরেশ চন্দ্র ওঁরাও প্রমুখ।  রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধিনওগাঁয় কর্মশালানওগাঁয় সড়ক দুর্ঘটনা রোধে চালকদের দক্ষতা উন্নয়নে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ—বিআরটিএর উদ্যোগে গতকাল শনিবার সকালে নওগাঁ পুলিশ লাইনসে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইব্রাহিম খানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. এনামুল হক।  নওগাঁ সংবাদদাতা