একনজরে
জুয়াড়ির কারাদণ্ডবগুড়ার শেরপুরে পাঁচ জুয়াড়িকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল আলম গত শনিবার রাতে এই সাজা দেন। সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লার শুকুর আলী (৪৫), শহীদুল ইসলাম (২৫), মো. আলমগীর (৩৫), মো. সাইদুল (৩৫) ও গোলাম রব্বানী (২৭)। গতকাল রোববার তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। থানার উপপরিদর্শক (এসআই) তাজমিলুর রহমান বলেন, ওই পাঁচজনকে জুয়া খেলার সময় আটক করা হয়। শেরপুর (বগুড়া) প্রতিনিধিসংঘর্ষ আহত ১৫সিরাজগঞ্জের শহীদ ডা. শামসুজ্জোহা মুসলিম হোস্টেলের আবাসিক ছাত্রদের সঙ্গে দত্তবাড়ী মহল্লাবাসীর সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে পৌরসভার কলেজ রোড এলাকায় এই সংঘর্ষ হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ার গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, কলেজ হোস্টেলে বহিরাগতদের প্রবেশ করাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জবজ্রপাতে নিহত ১পঞ্চগড়ে গতকাল রোববার ভোরে বজ্রপাতে উমের আলী (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাঁর বাড়ি আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের বোধগাঁও গ্রামে। তোড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজউদ্দিন আহাম্মদ জানান, উমের আলী (৪২), তহিদুল (২৭), ফজলুল (৩০), আবদুর রাজ্জাকসহ (২৮) কয়েকজন রাতে বৃষ্টির সময় মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে উমের আলী ঘটনাস্থলেই মারা যান। আহত হন তহিদুল, ফজলুল ও আবদুর রাজ্জাক। পঞ্চগড় প্রতিনিধিকর্মবিরতি পালনবেতন-স্কেল ও পদমর্যাদা বাড়ানোর দাবিতে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন, মানববন্ধন, কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল রোববার সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত তাঁরা এসব কর্মসূচি পালন করেন। মানববন্ধন চলাকালে বাদল কৃষ্ণ, হাফিজুর রহমান, মনিরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি গোপালগঞ্জ শাখা এসব কর্মসূচির আয়োজন করে। সংগঠনটির সভাপতি বাদল কৃষ্ণ স্বাক্ষরিত এক পত্রে জানা গেছে, আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টুঙ্গিপাড়ায় আসবেন। সেখানে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে স্মারকলিপি পেশ করা হবে। গোপালগঞ্জ প্রতিনিধিনতুন কমিটিফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার ২১ সদস্যের নতুন কমিটি গত রোববার গঠন করা হয়েছে। দ্বিবার্ষিক নির্বাচনের মাধ্যমে ওই কমিটি গঠন করা হয়। এতে আবুল ফয়েজ শাহনেওয়াজ সভাপতি ও আবু সুফিয়ান চৌধুরী সাধারণ সম্পাদক; সহসভাপতি আমিনুর রহমান, মুন্সী মুহাম্মাদ আলী ও আইভি মাসুদ; সহসাধারণ সম্পাদক সিরাজ-ই-কবীর ও শিপ্রা গোস্বামী; কোষাধ্যক্ষ সৈয়দ জুনায়েদ পারভেজ নির্বাচিত হন। ফরিদপুর অফিসশিশুর মৃত্যুবাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের আলুকদিয়া গ্রামে গতকাল রোবার পুকুরের পানিতে ডুবে আজান শেখ (১৪ মাস) নামে এক শিশু মারা গেছে। সে ওই গ্রামের নান্নু শেখের ছেলে। সকালে শিশুটি সবার অজান্তে পুকুরে পড়ে যায়। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তার মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাগেরহাট প্রতিনিধিসংস্কারের দাবিতে...কিশোরগঞ্জ সদর উপজেলার কালটিয়া-কয়ারখালী সড়ক সংস্কারের দাবিতে কালটিয়া বাজারে সড়ক অবরোধ ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী ও এলাকাবাসী। গতকাল রোববার দুপুর ১২টা থেকে বেলা একটা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা বলেন, দাবি মানা না হলে পরবর্তী সময়ে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জক্যানসার নির্ণয়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় গতকাল রোববার জরায়ু ক্যানসার নির্ণয়ে বিনা মূল্যে এক দিনের ক্যাম্প পরিচালনা করা হয়েছে। স্কয়ার হাসপাতালের তত্ত্বাবধানে এবং স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ এস আর বেগমের নেতৃত্বে উপজেলার শাহবাজপুর চা-বাগানে এই ক্যাম্প পরিচালনা করা হয়। ক্যাম্পে ১১২ জন বিবাহিত নারী শ্রমিকের পরীক্ষা করা হয়। তাঁদের মধ্যে ১২ জনের জরায়ুতে ক্যানসারের প্রাথমিক লক্ষণ পাওয়া গেছে। মৌলভীবাজার প্রতিনিধিজুয়াড়ির জরিমানাসুনামগঞ্জের জগন্নাথপুরে আট জুয়াড়িকে জরিমানা করা হয়েছে। পুলিশ জানায়, গত শনিবার রাতে পৌর শহরের ইকড়ছই এলাকায় অভিযান চালিয়ে রহিম, তোতা, মাসুক, সিরাজুল, বাহার, আবদুল হেকিমসহ আটজনকে আটক করা হয়। গতকাল ইউএনও মোহামঞ্চদ হুমায়ুন কবির আট জুয়াড়ির প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করেন। জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিধাক্কা খেয়ে মৃত্যুট্রেনের ছাদে উঠে ভ্রমণের সময় পদচারী-সেতুর সঙ্গে ধাক্কা লেগে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার রেলওয়ে পুলিশ মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে অজ্ঞাতপরিচয়ের ওই কিশোরের (১৪) লাশ উদ্ধার করে। নিজস্ব প্রতিবেদক, ভৈরবট্রাফিক কার্যালয়মানিকগঞ্জ শহরের খালপাড় এলাকায় গতকাল রোববার ট্রাফিক পুলিশের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ওই কার্যালয়ে সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ প্রশাসন, বাস ও ট্রাকমালিক, পরিবহন শ্রমিকনেতা এবং সাংবাদিকেরা এতে অংশ নেন। পুলিশ সুপার বিধান ত্রিপুরার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) কামরুল ইসলাম, শিবালয় সার্কেল মো. ওহেদুজ্জামান, ট্রাফিক পরিদর্শক নূরুল ইসলাম, ট্রাকমালিক সমিতির নেতা মোনায়েম খান প্রমুখ। মানিকগঞ্জ প্রতিনিধিনিহত ২গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা এলাকায় গতকাল রোববার ট্রেনে কাটা পড়ে সিরাজগঞ্জ সদর উপজেলার সোহাগ মিয়া (২০) ও কালিয়াকৈরের কৌচাকুড়ি গ্রামের বাবুল হোসেন (২১) নিহত হয়েছেন। এলাকাবাসী জানান, কালিয়াকৈরের মাটিকাটা এলাকায় একই বাসায় ভাড়া থাকতেন সোহাগ ও বাবুল। তাঁরা স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন। গতকাল সকাল ছয়টার দিকে তাঁরা রেললাইন দিয়ে হেঁটে কারখানার দিকে যাচ্ছিলেন। এ সময়ে তাঁরা ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন। গাজীপুর প্রতিনিধিআহত ৬গাজীপুরে টঙ্গীর নন্দীবাড়ী হারবাইতে গতকাল রোববার সকালে বাড়ির সীমানাপ্রাচীর নির্মাণকে কেন্দ্র করে আবুল হাসেম মাস্টার ও নূরনাহারের পরিবারের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ছয়জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন নূরনাহার, ছেলের বউ ফাতেমা, নাতনি মুক্তা ও মেয়ে দেলোয়ারা এবং হাসেমের নাতি খসরু, নির্মাণশ্রমিক জাকির। এ ঘটনায় মঈনুল ইসলাম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন। টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি পুলিশের বাধাবিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বের করা নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের মিছিলটি পুলিশের বাধায় আগাতে পারেনি। গতকাল রোববার দুপুরে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় বিএনপির জেলা কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের করা হলে পুলিশ বাধা দেয়। নারায়ণগঞ্জ প্রতিনিধি