একনজরে
ল্যাট্রিনে পড়ে মৃত্যু গর্ত করে বানানো ল্যাট্রিনে পড়ে দুজন মারা গেছেন। রংপুরের মিঠাপুকুর উপজেলার বেড়া মুকিমপুর গ্রামে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে। পুলিশ ও গ্রামবাসী সূত্র জানায়, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গ্রামের গোলজার হোসেন (৪৫) তাঁর বাড়ির ল্যাট্রিনের বাঁশের পাদানি ভেঙে মলমূত্রের গর্তে পড়ে যান। তাঁর চিৎকারে পাশের বাড়ির দুদু মিয়া (২৫) এগিয়ে আসেন। তিনিও গর্তে নামলে দুজনই মলমূত্রে ডুবে মারা যান। ইমাদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুরট্রাকচাপায় নিহতঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল নামক স্থানে সোমবার সন্ধ্যার দিকে মালবাহী ট্রাকের চাপায় পথচারী ইসমাইল হোসেন সরদার (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি ইকবাল হোসেন জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরিশাল থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মালবাহী ট্রাকটি ইসমাইলকে চাপা দিলে তিনি মারা যান। নিহত ইসমাইলের বাড়ি উপজেলার কটকস্থল গ্রামে।গৌরনদী (বরিশাল) প্রতিনিধিসার্ভার স্টেশনব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত সার্ভার স্টেশনের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনার মো. জাবেদ আলী এর উদ্বোধন করেন। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন, জেলা নির্বাচন কর্মকর্তা বেলায়েত হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি