একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বালু বিক্রি বন্ধসুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি গত বুধবার থেকে বন্ধ রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ি ও পুলিশের নজরদারির কারণে পাড় কাটা বন্ধ রয়েছে। লাউড়েরগড় সীমান্ত ফাঁড়ির সুবেদার ইব্রাহিম খলিল জানান, অধিনায়কের নির্দেশে তাঁরা পাড় কেটে বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি রাখছেন। এ কারণে পাড় কাটা বন্ধ রয়েছে। তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক জানান, প্রথম আলোতে সংবাদ প্রকাশের কারণে পাড় কাটা বন্ধ হয়েছে। তবে দু-তিন দিনের মধ্যে আবার পাড় কাটা শুরু হতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। গত বুধবার ‘যাদুকাটা নদীর পাড় কেটে বালু বিক্রি’ শিরোনামে প্রথম আলোতে একটি সংবাদ প্রকাশিত হয়।  তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি ধর্ষণের অভিযোগ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আট বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগে মামুন মিয়া নামের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল শনিবার শিশুটির বাবা সোনারগাঁ থানায় এ মামলা করেন। এজাহারের বরাত দিয়ে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, গত শুক্রবার রাতে কাঁচপুরের মামুন মিয়া আট বছরের একটি শিশুকে ফুসলিয়ে তাঁর ঘরে নিয়ে ধর্ষণ করেন। প্রতিবেশীরা শিশুটিকে উদ্ধার করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।  সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি