একনজরে
সমঞ্চাননা প্রদানবগুড়ায় চার বরেণ্য ব্যক্তিত্বকে সমঞ্চাননা জানাল জাহান আরা ও লুৎফর রহমান ফাউন্ডেশন। সমঞ্চাননা পাওয়া ব্যক্তিরা হলেন মুক্তিযুদ্ধে ফেরদৌসী প্রিয়ভাষিণী ও লক্ষ্মী চৌধুরী; সাহিত্যে কবি বন্দে আলী মিয়া (মরণোত্তর) ও সংস্কৃতিতে শ্যামল ভট্টাচার্য্য। গতকাল রোববার বিকেলে শহরের করতোয়া মিলনায়তনে তাঁদের সমঞ্চাননা দেওয়া হয়। প্রয়াত জাহান আরা রহমানের ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মাসুদার রহমান। নিজস্ব প্রতিবেদক, বগুড়ামতবিনিময় সভাসন্তান জন্ম দিতে গিয়ে প্রতিদিন বাংলাদেশে ২০ জন মায়ের মৃত্যু হচ্ছে। বাল্যবিবাহ, পুষ্টিহীনতা, রক্তশূন্যতাসহ নানা কারণে মায়েরা মৃত্যুর শিকার হচ্ছেন। গতকাল রোববার যশোর শহরের জয়তী সোসাইটি মিলনায়তনে কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন প্রজনন স্বাস্থ্য অধিকার ও চ্যালেঞ্জসমূহ বিষয়ক এক মতবিনিময় সভায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞ তাসরিনা রহমান এ তথ্য জানান। বেসরকারি সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন ও গণসাক্ষরতা অভিযানের আয়োজনে খুলনা বিভাগের চার জেলার সাংবাদিকদের সঙ্গে ওই সভা অনুষ্ঠিত হয়। যশোর অফিসদুই শ্রমিকের মৃত্যুময়মনসিংহের ভালুকায় মাটিচাপায় দুই শ্রমিক মারা গেছেন এবং আরও দুজন আহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার হবিরবাড়ী জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় নর্দমা তৈরির কাজ করার সময় তাঁরা দুর্ঘটনার শিকার হন। মারা যাওয়া দুজন হলেন সুনামগঞ্জ সদর উপজেলার বড়গাঁও গ্রামের আইয়ুব আলীর স্ত্রী খোদেজা খাতুন (৪০) ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার আমীরউদ্দিনের ছেলে শফিকুল ইসলাম (৪৫)। আহতেরা হলেন হালুয়াঘাটের কামরুল ও আবদুল গফুর। ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি