একনজরে
যাবজ্জীবনকুড়িগ্রামে হত্যার দায়ে স্বামী ও সতিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। কুড়িগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আমজাদ হোসেন গতকাল সোমবার এই রায় দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন চিলমারী উপজেলার তেলিপাড়া চরের মহিরউদ্দিন ও তাঁর দ্বিতীয় স্ত্রী ফাতেমা বেগম।মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০০৩ সালের ১৩ সেপ্টেম্বর মহিরউদ্দিনের প্রথম স্ত্রী জরিনা বেগম (৩৫) তাঁর চার সন্তান নিয়ে স্বামীর বাড়িতে ঘুমাচ্ছিলেন। গভীর রাতে মহিরউদ্দিন ও ফাতেমা বেগম তাঁকে গলাটিপে হত্যা করে গলায় দড়ি পেঁচিয়ে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা চালান। এ ব্যাপারে জরিনার ভাই মোখলেছুর রহমান বাদী হয়ে চিলমারী থানায় একটি হত্যা মামলা করেন। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রামআদালত বর্জনপঞ্চগড়ের দেবীগঞ্জ ও বোদা উপজেলার দেওয়ানি আদালতের সহকারী জজ সুলতান মাহমুদের আদালত গতকাল সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জন করছেন আইনজীবীরা। দেওয়ানি মামলা পরিচালনাকারী আইনজীবীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা আইনজীবী সমিতি ভবনে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়; একই সঙ্গে তাঁকে অপসারণেরও দাবি জানানো হয় সভায়। সমিতির সভাপতি মো. আমিনুর রহমান জানান, সভায় জ্যেষ্ঠ আইনজীবী রফিকউদ্দিন আহম্মদকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়। কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। পঞ্চগড় প্রতিনিধিমানববন্ধনরাজবাড়ীতে বিএনপির নেতা এস এম শামসুল আলমের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় রাজবাড়ী প্রেসক্লাবের সামনে জেলা বিএনপি এ কর্মসূচি পালন করে। মানববন্ধনে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ আলী নেওয়াজ মাহমুদ, রাজবাড়ী-২ আসনের সাবেক সাংসদ নাছিরুল হক, নিহত শামসুল আলমের স্ত্রী ফারজানা আলম প্রমুখ। মামলার তদন্তকারী কর্মকর্তা রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) ওয়াদুদ আলম জানান, মামলার এজাহারভুক্ত ছয়জনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১২ সালের ২৩ আগস্ট রাতে শহরের বিনোদপুর এলাকায় জেলা বিএনপির নেতা ও জেলা যুবদলের সাবেক আহ্বায়ক এস এম শামসুল আলমকে গুলি করে হত্যা করা হয়। রাজবাড়ী প্রতিনিধিচারজন আহতফরিদপুর সদর উপজেলায় একটি বসতবাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে চারজনকে কুপিয়ে আহত করে ওই বাড়ি থেকে নগদ তিন লাখ টাকা, ২০ ভরি স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত রোববার দিবাগত রাতে আলিয়াবাদ ইউনিয়নের বানু মাতুব্বরের ডাঙ্গি গ্রামে এ ঘটনা ঘটে। হাসপাতালে চিকিৎসাধীন গৃহকর্তা সেকেন্দার আলী বলেন, ওই দিন রাত দুইটার দিকে ১০-১২ জনের একদল ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতেরা প্রথমে তাঁর ছোট ভাই বিল্লাল শেখের ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে জিম্মি করে বিল্লালকে দিয়ে ডাকাতেরা তাঁকে (সেকেন্দার) ডেকে তোলে। তিনি দরজা না খোলায় তারা জানালার গ্রিল কেটে তাঁর ঘরে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে তাঁকেসহ পরিবারের চারজনকে কুপিয়ে আহত করে। অস্ত্রের আঘাতে সেকেন্দার আলী, তাঁর স্ত্রী রহিমা বেগম, ছেলে রাশেদ শেখ ও ছোট ভাই বিল্লাল শেখ আহত হন। ফরিদপুর অফিসশোকসভাহবিগঞ্জে গতকাল সোমবার সন্ধ্যায় জেলা আইনজীবী সমিতির জ্যেষ্ঠ সদস্য সাইদুর রহমানের স্মরণে শোকসভা হয়েছে। জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে স্থানীয় সামাজিক সংগঠন ‘চেতনা একাত্তর’ এই সভার আয়োজন করে। ইকরামুল ওয়াদুদের সভাপতিত্বে এ সভা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য দেন সৈয়দ আফরোজ বখত, চৌধুরী আবদুল হাই, ফজলুর রহমান, আবদুজ জাহের, আফতাব উদ্দিন, মোহামঞ্চদ আবদুল্লাহ, মনসুর উদ্দিন আহমেদ প্রমুখ। বক্তারা বলেন, সাইদুর রহমান মানুষকে সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখাতেন। যে সমাজ হবে অসাম্প্রদায়িক। সেই সমাজ তৈরি করতেই তিনি আজীবন কাজ করেছেন। মুক্তিযুদ্ধের সংগঠক মো. সাইদুর রহমান গত বৃহস্পতিবার ভোরে মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। হবিগঞ্জ প্রতিনিধিমোটর সাইকেল জব্দময়মনসিংহের ভালুকা উপজেলার দুটি গ্রামে অভিযান চালিয়ে গত রোববার ছয়টি চোরাই মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। এ সময় মোটরসাইকেল চুরির সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়। তাঁরা হলেন ভালুকা উপজেলার কাদিগর গ্রামের হুমায়ন কবির ও মো. সুমন এবং টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সাগর চন্দ্র সরকার। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ময়মনসিংহ কার্যালয় সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ভালুকা উপজেলার বেশ কয়েকটি গ্রামে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় তারা চানপুর ও কাদিগর গ্রাম থেকে ছয়টি মোটরসাইকেলসহ তিনজনকে আটক করে।ডিবির ময়মনসিংহ কার্যালয়ের ওসি মকবুল হোসেন জানান, ওই তিনজনের বিরুদ্ধে ডিবির উপপরিদর্শক (এসআই) প্রদীপ কুমার গতকাল সোমবার ময়মনসিংহ কোতোয়ালি থানায় মামলা করেছেন। ময়মনসিংহ অফিস