একনজরে
ল্যাপটপ বিতরণনীলফামারীর সৈয়দপুর উপজেলায় গতকাল বুধবার সাতজন প্রতিবন্ধী মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়া হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা সেল্ফ-হেলপ অ্যান্ড রিহ্যাবিলিটেশন প্রোপ্রামের (শার্প) উদ্যোগে এগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শার্পের নির্বাহী প্রধান মো. মাহবুব-উল আলম। ইউএনও শফিকুল ইসলাম প্রধান অতিথি ছিলেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সৈয়দপুর কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, সৈয়দপুর মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ক্ষিতীশ চন্দ্র রায়, কামারপুকুর কলেজের অধ্যক্ষ আমিনুর রহমান সরকার, হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী প্রমুখ। সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিলাশ উদ্ধার নওগাঁর মহাদেবপুর উপজেলার চক শ্যামপুর গ্রামের আখখেত থেকে গতকাল বুধবার দুপুরে অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। কয়েকজন কৃষক মাঠে কাজ করে দুপুরে বাড়ি ফেরার পথে লাশটি দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, নারীর বয়স আনুমানিক ৩০ বছর। তাঁর হাত-পা বাঁধা ছিল। তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। নওগাঁ সংবাদদাতা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুরের পীরগাছায় গতকাল বুধবার বিকেলে ২৮ বোতল ফেনসিডিলসহ বরকত আলী (৪৮) নামের এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হয়েছেন। পীরগাছা থানার পুলিশ জানায়, উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কুতুব্বাস গ্রামের বরকত আলী দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন মাদকদ্রব্যের ব্যবসা করছেন। ইতিপূর্বে মাদক দ্রব্যসহ তাঁকে কয়েকবার গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর নামে থানায় মাদকের একাধিক মামলাও রয়েছে। তিনি জেল থেকে জামিনে বেরিয়ে এসে আবারও মাদকের ব্যবসা শুরু করেন। থানার ওসি মকবুল হোসেন জানান, বরকত আলী বর্তমানে থানাহাজতে রয়েছেন। পীরগাছা (রংপুর) প্রতিনিধি চারজনের কারাদণ্ডচুয়াডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত একই পরিবারের চার সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এ ছাড়া ওই পরিবারের অপর এক সদস্যের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা করা হয়েছে। ম্যাজিস্ট্রেট মোখলেছুর রহমান গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার আকন্দবাড়িয়ায় এই আদালত পরিচালনা করেন। তিনি জানান, গাঁজা, মদ ও ফেনসিডিল বহন ও বিক্রির অভিযোগে চারজনকে দণ্ডাদেশ দেওয়া হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক আবদুল হান্নান আরেকজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। চুয়াডাঙ্গা প্রতিনিধি ভূমি কর্মকর্তা বরখাস্তফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) জাহিদ হোসেনকে বরখাস্ত করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে ফরিদপুরের জেলা প্রশাসক মইনউদ্দিন আহেমদ ঘারুয়া ইউনিয়নের শরিফাবাদ গ্রামে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে এসে তাঁকে না পেয়ে এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মইনউদ্দিন আহেমদ বলেন, এর আগে দুবার ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিদর্শনে এসে ওই কর্মকর্তাকে অনুপস্থিত পেয়েছেন। জাহিদ হোসেন বলেন, অভিযোগ সঠিক নয়। ফরিদপুর অফিসস্বর্ণালংকার উদ্ধারপিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার পশ্চিম মিঠাখালী গ্রামের সৌদিপ্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ডাকাত নোমান গাজীর স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত মালামাল উদ্ধার করেছে। গত মঙ্গলবার রাত ১০টার দিকে পশ্চিম মিঠাখালী গ্রামের মাঠের একটি পুকুরপাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা একটি পাইপগান, একটি বন্দুকের গুলি, লুট হওয়া দুই ভরি স্বর্ণালংকার ও একটি মুঠোফোন উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে পুলিশ নোমান গাজীকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধিশিশুর মৃত্যুটাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় গতকাল বুধবার আগুনে পুড়ে আবদুর রহমান নামের দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার আনাইতারা ইউনিয়নের আনাইতারা উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রহমান এ গ্রামের আবদুল আলীমের ছেলে। এলাকার কয়েকজন জানান, গতকাল সকালে আলীমের স্ত্রী বিমলা বেগম তাঁর শিশুসন্তান আবদুর রহমানকে উঠানে বসিয়ে রেখে বাড়ির কাজ করছিলেন। এ সময় আবদুর রহমান পাশে রাখা ছাইয়ের আগুনে পড়ে যায়। এতে তার সারা শরীর দগ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে আবদুর রহমান মারা যায়। মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিযোগদান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে গতকাল বুধবার যোগ দিয়েছেন আবুল কালাম মো. আছাদুজ্জামান। এর আগে তিনি টানা সাত বছর কুমিল্লা সরকারি কলেজের অধ্যক্ষ ছিলেন। এদিকে কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ পদে যোগ দিয়েছেন ভিক্টোরিয়া সরকারি কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক বিলকিস বেগম। ২০১০ সালের ১ মার্চ থেকে টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষের পদ শূন্য ছিল। গতকাল বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের শাখা-৬ (কলেজ) উপসচিব মোহাম্মদ নাসির উদ্দীন স্বাক্ষরিত এক চিঠিতে ওই তথ্য জানানো হয়। নিজস্ব প্রতিবেদক, কুমিল্লাজরিমানাকুমিল্লার বুড়িচং উপজেলায় গতকাল বুধবার ফরমালিনযুক্ত বিভিন্ন ফল বিক্রির দায়ে ব্যবসায়ী তাহের মিয়াকে ১০ হাজার, কবির হোসেনকে পাঁচ হাজার, আবদুল অদুদ মিয়াকে তিন হাজার ও শাহীন মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহামঞ্চদ খোরশেদ আলম খান। মোহামঞ্চদ খোরশেদ আলম খান চার ব্যবসায়ীকে জরিমানা করার সত্যতা নিশ্চিত করেছেন। ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি