একনজরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কারাদণ্ডনীলফামারীর সৈয়দপুরে গতকাল বৃহস্পতিবার তিন মাদকসেবীকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সৈয়দপুর শহরের গার্ডপাড়া মহল্লার আফতাব হোসেন ওরফে ডাবলু, মো. কায়েস ও মিস্ত্রিপাড়ার সাজ্জাদ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সৈয়দপুর সার্কেলের পরিদর্শক মো. গোলাম রব্বানী জানান, শহরের রেলস্টেশন এলাকায় বসে একদল মাদকসেবী প্রকাশ্যে মাদক সেবন করছিলেন। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করে।  সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিবলের আঘাতে...মেহেরপুরের গাংনীতে অবিবাহিতদের সঙ্গে বিবাহিতদের ফুটবল খেলায় আহত হয়ে অবিবাহিত পক্ষের এক তরুণের মৃত্যু হয়েছে। নিহত হোসেন আলী (২২) গাংনী উপজেলার ধানখোলা গ্রামের উত্তরপাড়ার আজিল হকের ছেলে। গতকাল বৃহস্পতিবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গত বুধবার বিকেলে গ্রামের মাঠে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। খেলা চলাকালে হোসেন আলী মাথায় বলের আঘাত পেয়ে মাটিতে পড়ে যান।  মেহেরপুর প্রতিনিধিগাঁজাসহ আটকব্রাহ্মণবাড়িয়া শহরের ভাদুঘর পৌর বাস টার্মিনাল এলাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটক হওয়া ব্যক্তিরা হলেন বাসের চালক আখাউড়া দেবগ্রামের বাসিন্দা খোকন মিয়া এবং তত্ত্বাবধায়ক মাদারীপুর এলাকার সাগর ব্যাপারী। ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, ওই দুজনকে সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে।  ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিস্কুলছাত্রের মৃত্যু নারায়ণগঞ্জ সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের শব্দে সবুজ (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সবুজ চর নরসিংহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। এলাকাবাসীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আসাদুজ্জামান জানান, সবুজের দেহে বজ্রপাত পড়ার কোনো চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে, বজ্রপাতের প্রচণ্ড শব্দে আতঙ্কে তার মৃত্যু হয়েছে।  নারায়ণগঞ্জ প্রতিনিধি